মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: প্রভাসের 'ডার্লিং' কে? সংসারী নন শর্মিলা? কার্তিকের প্রিয়জন বিয়োগ

নিজস্ব সংবাদদাতা | ১৭ মে ২০২৪ ১৯ : ২৩Angana Ghosh
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

প্রভাসের 'ডার্লিং' কে?
সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় প্রভাসের দুষ্টুমি! ইনস্টাগ্রামে কাকে 'ডার্লিং' বললেন অভিনেতা? সেই নিয়েই তোলপাড় নেটপাড়া। সুপারস্টার বর্তমানে তাঁর আসন্ন ছবি 'কল্কি' নিয়ে ব্যস্ত। আর কিছুদিনেই মুক্তি পাবে ছবিটি। তার মধ্যেই গোপন কথা ফাঁস করলেন অভিনেতা। শুভাকাঙ্ক্ষীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে সেই নিয়ে। অনেকেই মনে করছেন নতুন কাজের আভাস দিয়েছেন তিনি।

টিউমারের যন্ত্রণায় কাতর রাখি সাওয়ান্ত
তিনি বলিউডের ড্রামা কুইন! বেফাঁস মন্তব্যের জেরে শিরোনামে থাকেন তিনি প্রায়শই। তবে এবার বিষয়টা জটিল বলে মনে করছেন অনেকে। টিউমার বাসা বেঁধেছে অভিনেত্রীর শরীরে। সার্জারি হবে খুব তাড়াতাড়িই। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, 'আমি যোদ্ধা। খুব তাড়াতাড়ি আমি ফিরব।''

কার্তিকের প্রিয়জন বিয়োগ 
কিছুদিন আগেই মুম্বইয়ের হোর্ডিং দুর্ঘটনা সাড়া ফেলেছিল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি জানা গিয়েছে সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অভিনেতা কার্তিক আরিয়ানের কাছের মানুষরা। গতকাল মুম্বইতে, অন্ত্যেষ্টি ক্রিয়ার সময় পরিবারের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে অভিনেতাকে। ১৩, মে, সোমবার, মুম্বইতে একটি বিশাল ধুলো ঝড় হয়। যার ফলে শহরের ঘাটকোপার লোকালয়ে একটি বিশাল হোর্ডিং ধসে পড়ে এবং ১৬ জন লোক এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল।


শর্মিলার আফসোস 
একসময় বলিউডের হার্টথ্রব ছিলেন শর্মিলা ঠাকুর । তাঁর বিকিনি দৃশ্য ঝড় তুলেছিল সেই সময়ে। সম্প্রতি ৮০ ছুঁই ছুঁই নায়িকা কেন তাঁর আফসোস প্রকাশ করলেন মুম্বই সংবাদসংস্থার কাছে? ১৯৭০ সালে মা হন অভিনেত্রী। কিন্তু কাজের ব্যস্ততার কারণে তিনি একেবারেই সময় দিতে পারতেন না একরত্তি সইফকে। জন্মের পর প্রায় ৬ বছর মাকে ছাড়াই একরকম বেড়ে উঠছিলেন সইফ। সেই নিয়েই অভিনেত্রীর আফসোস।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া