মঙ্গলবার ১৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ মে ২০২৪ ২০ : ৩৩
পোস্টারেই চমক
চমকে গিয়েছে বলিপাড়া। চমকে গিয়েছেন অনুরাগীরাও। ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর পোস্টারেই সাড়া ফেলে দিয়েছেন কার্তিক আরিয়ান। সারা গায়ে ধুলোমাটি। শরীরে মেদের লেশমাত্র নেই। কোমরে লাল কাপড় মালকোঁচা দিয়ে পরা। দৌড়োনোর সুবিধের জন্য সেটিও হাঁটুর উপরে গোটানো। সুগঠিত পেশি বলছে, চরিত্র হয়ে উঠতে নিজেকে উজাড় করে দিয়েছেন অভিনেতা। লক্ষ্যে পৌঁছতে আপ্রাণ দৌড়োচ্ছেন। কবীর খানের স্পোর্টস ড্রামা নিয়ে অনুরাগীদের আকাঙ্খার পারদ বরাবর ঊর্ধ্বমুখী। কার্তিকের প্রথম লুক সেই প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। কার্তিক নিজেও এই ছবিটি নিয়ে আশাবাদী। তাঁর মতে, এটি তাঁর পেশাজীবনের সবথেকে চ্যালেঞ্জিং এবং সেরা ছবি হতে চলেছে।
‘হীরামান্ডি ২’-এ না?
সিরিজ ‘হীরামান্ডি ২’ আর বানাবেন না সঞ্জয় লীলা বনশালি? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তেমনই আভাস দিয়েছেন পরিচালক। তিনি ধন্যবাদ জানিয়েছেন তাঁর টিমের সদস্যকে। জানিয়েছেন, তাঁরা তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম না করলে এই অসম্ভব সম্ভব হত না। কারণ, তিনি জানেন, তাঁর স্বপ্ন বাস্তব হওয়া কতটা কঠিন ছিল। এরপরেই তাঁর বক্তব্য, সব কাজ দ্বিতীয় বার হয় না। সব পরিশ্রম একই ভাবে দ্বিতীয়বার করা সম্ভব নয়। তেমনই ‘হীরামান্ডি’ আবার তৈরি করা তাঁর পক্ষে অসম্ভব। গল্পের ব্যাপ্তির কারণেই তিনি ছবির বদলে সিরিজ তৈরির কথা ভেবেছিলেন। প্রথম সিরিজেই তাঁর গল্প বলা শেষ। নিন্দুকেরা যদিও অন্য কথা বলছে। তাদের মতে, এত খরচ করে প্রথম সিরিজ তৈরির পর সেটি এত ব্যর্থ হবে, ভাবতে পারেননি বনশালি। তাই নাকি নিজেকে গুটিয়ে নিয়েছেন।
গ্যাজেটপ্রীতি
বয়স যা হোক, অমিতাভ বচ্চন গ্যাজেট পেলে দুনিয়া ভোলেন। আর তাঁকে এই বিষয়ে ইন্ধন জোগান ছেলে অভিষেক বচ্চন। সেই কাজ তিনি আবারও করেছেন। বাবাকে নতুন গ্যাজেট এনে দিয়েছেন। ব্যস, শাহেনশা চোখে চশমা এঁটে, কানে হেডফোন দিয়ে মন দিয়ে বসে গিয়েছেন সেটি নিয়ে।
জয়াকে সামলালেন নভ্যা
নাতনিকে নিয়ে বিমানবন্দরে। লালের উপরে সাদা ফুল ছাপ সালোয়ার-কামিজ। নভ্যা নভেলি নন্দা সাদা-কালো চেকসে ঝকঝকে। যথারীতি পাপারাৎজিরা মুখোমুখি হতেই নিজেকে আর সামলাতে পারলেন না জয়া বচ্চন। কড়া গলায় প্রশ্ন, তাঁরা কে? কোথা থেকে এসেছেন? চিত্রগ্রাহকদের ততক্ষণে গলা শুকোতে শুরু করেছে। মৃদু গলায় সংস্থার নাম বলতেই ফের ঝাঁঝ, কোন খবরের কাগজের নাম বলছেন তাঁরা? আরও মিইয়ে যেতে যেতে তাঁদের দাবি, তাঁরা পাপারাৎজি। জয়াও বুঝবেন না। তাঁরা ছবি তুলবেনই। অবস্থা বেগতিক দেখে শেষে হাল ধরলেন নভ্যা। তিনি দিদার হাতে চাপ দিয়ে মাথা ঠাণ্ডার রাখার অনুরোধ জানাতেই অবস্থা আয়ত্তে আসে।
কানে প্রিমিয়ার
কান চলচ্চিত্র উৎসবে অজয় দেবগন-তাবু অভিনীত ছবি ‘অরৌ মে কঁহা দম থা’র প্রথম ঝলক প্রকাশিত হতে চলেছে। খবর ছড়াতেই খুশি হাওয়া বলিউডে। আনন্দিত অজয়-তাবুও। ইতিমধ্যেই ছবিটি চর্চায়। দুই তারকা নাকি চোখধাঁধানো অভিনয় করেছেন ছবিতে।
‘দেশি’ চামচ
তিনি যে আদ্যন্ত দেশি সে কথা আবারও প্রমাণ করলেন দীপিকা পাড়ুকোন। সামাজিক মাধ্যমে তিনি একটি চামচের ছবি দিয়েছেন। চামচের হাতলে জটিল কারুকাজ। ছবি দিয়ে তাঁর দাবি, এই ধরনের চামচ কেবল ভারতেই মেলে। যার কাছে এই চামচ কেবল তিনিই আক্ষরিক অর্থে ‘দেশি’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি