রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৫ মে ২০২৪ ১৩ : ৫৬Snigdha Dey
শহর থেকে দূরে উত্তরবঙ্গে ইতিমধ্যেই শুটিং শুরু করে দিয়েছেন অভিনেত্রী পায়েল দে। কিছুদিন আগেই শেষ হয়েছে স্টার জলসার 'রামপ্রসাদ' ধারাবাহিক, তবে 'রামপ্রসাদ' চলাকালীন নিজের মতো নানান কাজ করেছেন পায়েল। 'রামপ্রসাদ' শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই নতুন কাজ শুরু করে দিলেন এই অভিনেত্রী।
সব সময় ভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে চেয়েছেন পায়েল, তার জন্য কখনও মাঝেমধ্যে বিরতি নিয়েছেন, পরিবারকে সময় দিয়েছেন, ঘুরতে গেছেন, তারপর কাজে ফিরেছেন। কিন্তু যে কোনও ধরনের চরিত্রেই মন জয় করেছেন দর্শকদের। কিছুদিন আগেই শেষ হয়েছে স্টার জলসার 'রামপ্রসাদ', যেখানে 'তারা মা'-এর চরিত্রে অভিনয় করেছেন পায়েল। হঠাৎ করেই শেষ হয়ে যায় এই ধারাবাহিক, তবে শেষের পরই হয় এক নতুন শুরু। ছোট পর্দা ওয়েব সিরিজের পর বড় পর্দায় পায়েল। অর্পণ গড়াই এবং দুর্বার শর্মার পরিচালনায় আসতে চলেছে 'তালমার রোমিও জুলিয়েট'। উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের মানুষদের গল্প বন্ধুত্বের গল্প এবং অবশ্যই প্রেমের গল্প বলবে 'তালমার রোমিও জুলিয়েট'। তবে কোন চরিত্রে দেখা যাবে পায়েলকে তা এখনই খোলসা করেননি অভিনেত্রী। এই কাজ নিয়ে খুব এক্সাইটেড সেটাই জানিয়েছেন পায়েল। যেহেতু গল্প উত্তরবঙ্গের এক গ্রামকে ঘিরে, তাই উত্তরবঙ্গের চালসায় হচ্ছে শুটিং। যেখানে ইতিমধ্যেই পৌঁছে গেছেন পায়েল। সেখান থেকেই প্রথমবার এই সুখবর দেন অভিনেত্রী। যদিও নিজের কাজ নিয়ে কখনওই খুব একটা বেশি কথা বলেন না পায়েল। তবে এই কাজ নিয়ে খুব আশাবাদী তিনি। তাই শুটিং শুরুর প্রথম মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর অনুরাগীদের কাছে পৌঁছে দেন পায়েল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি