মঙ্গলবার ১৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ মে ২০২৪ ২১ : ০৬
তাবু হলি তারা!
জনপ্রিয় আমেরিকান সায়েন্স-ফিকশন ‘ডুন: প্রফেসি’তে অভিনয়ের ডাক পেলেন তাবু। খবর ছড়াতেই খুশির হাওয়া বলিউডে। অভিনেত্রীর সহ-অভিনেতা কারা জানেন? মুখ্য ভূমিকায় ফ্র্যাঙ্কলিন। এমিলি ওয়াটসন, অলিভিয়া উইলিয়ামস, ট্র্যাভিস ফিমেল, জোহদি মে, মার্ক স্ট্রং, সারাহ-সোফি বোসনিনা, জোশ হিউস্টন, ক্লো লিয়া, জেড আনুকা, ফাওইলেন কানিংহাম, এডওয়ার্ড ডেভিস, আওফ হিন্দস, ক্রিস মেসন, শ্যালোম ব্রুনের মতো তারকা। তাবুকে দেখা যাবে ‘সিস্টার ফ্রান্সেসকা’র ভূমিকায়।
বিষ্ণোইয়ের শর্ত
এটাই সলমন খান। প্রাক্তন প্রেমিকা সোমি আলি পর্যবন্ত তিক্ততা ভুলে ‘জান’-এর প্রাণভিক্ষা চাইছেন! এবার কি বিচারাধীন ডন লরেন্স বিষ্ণোই নরম হবেন? মঙ্গলবার ডনের পক্ষ থেকে একটি বিবৃতি জারি হয়েছে। সর্বভারতীয় বিষ্ণোই সোসাইটির সভাপতি দেবেন্দ্র বুদিয়া বিবৃতিতে জানিয়েছেন, বলিউড সুপারস্টার নিজে ক্ষমা চাইলে বিষ্ণোই সমাজ তাঁর প্রাণভিক্ষার কথা বিবেচনা করবে। তিনি আরও যোগ করেছেন, ‘ভাইজান’কে মন্দিরে এসে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি শপথ নিতে হবে, তিনি ভবিষ্যতে এমন ভুল করবেন না। এবং সর্বদা বন্যপ্রাণী রক্ষা ও পরিবেশ সংরক্ষণের কাজ করবেন। সলমন এই শর্ত মানলে এ যাত্রায় তিনি বেঁচে যেতে পারেন।
জাকিরের মাতৃদিবস
মা থাকুন চাই না থাকুন, সন্তানের জন্য কিছু না কিছু করবেনই। জাকির হুসেনের ক্ষেত্রেই ধরুন। এবছরের মাতৃদিবস তাঁর কাছে সত্যিই বিশেষ। কারণ, এই দিন তাঁর ঘরে এসে পৌঁছেছে তিন তিনটি গ্র্যামি অ্যাওয়ার্ড। পুরস্কারে হাতভর্তি তাঁর। সেই ছবি তিনি ভাগ করে নিয়েছেন সবার সঙ্গে। লিখেছেন, শক্তি ব্রাদার্স এবং টিম ‘অ্যাজ উই স্পিক’ সিডির পরিশ্রমের ফসল এই পুরস্কার। প্রত্যেকের পক্ষ থেকে তিনি অনুরাগীদের ধন্যবাদ জানাচ্ছেন। তাঁদের সমর্থন করার জন্য।
অমিতের পর ‘ভীরু’?
অমিতাভ বচ্চনের পর জ্যাকি শ্রফ। সুরক্ষা চেয়ে দিল্লি হাইকোর্টে ৬৭-র রাগী যুবক। অভিযোগ, তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর অনুমতি ছাড়াই ব্যবহৃত হচ্ছে। বেশির ভাগ সময় অপপ্রচারে। যা তাঁর পক্ষে ক্ষতিকর। তাই বিনা অনুমতিতে বাণিজ্যিক কিংবা অন্য স্বার্থে যাতে কেউ তাঁকে ব্যবহার করতে না পারে তার জন্যই আদালতে আবেদন জানিয়েছেন। মঙ্গলবার বিচারপতি সঞ্জীব নারুলা জ্যাকি শ্রফের পক্ষেই সমন জারি করেছেন।
ব্যতিক্রমী ‘বিরুষ্কা’
দ্বিতীয় সন্তানের জন্মের আগে পাপারাৎজিদের আন্তরিক অনুরোধ জানিয়েছিলেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা। তাঁরা যেন তাঁদের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখেন। হবু মায়ের সেই অনুরোধ ফেলতে পারেননি তাঁরা। তারই পুরস্কারস্বরূপ পাপারাৎজিদের দামি উপহার দিয়েছেন ‘বিরুষ্কা’। উপহারের তালিকায় পাওয়ার ব্যাঙ্ক, একটি ব্যাগ, একটি স্মার্ট ঘড়ি এবং একটি জলের বোতল। বিরাট-অনুষ্কার এই ব্যতিক্রমী পদক্ষেপে দারুণ খুশি পাপারাৎজিরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি