মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Tollywood: 'রিইউনিয়ন' হল 'রামপ্রসাদ'-এর, নতুন শুরুর জল্পনা?

নিজস্ব সংবাদদাতা | ১৩ মে ২০২৪ ২১ : ৫১Snigdha Dey


নিজস্ব সংবাদদাতা: মাস গড়ালো শেষ হয়েছে স্টার জলসার "রামপ্রসাদ" সিরিয়াল। এক বছরেরও বেশি সময় ধরে দর্শকদের মনোরঞ্জন করেছে এই ভক্তিমূলক ধারাবাহিকটি। ধারাবাহিকটি শেষ হওয়ায় দর্শকদের বেশ মন খারাপ। তবে এবার দেখা গেল "রামপ্রসাদ"-এর কলাকুশলীদের আবারও একসঙ্গে। "রিইউনিয়ন" করতে দেখা গেল সব্যসাচী থেকে পায়েল, জয়িতাদের। সোশ্যাল মিডিয়ায় জয়িতা গোস্বামী শেয়ার করেন সেই ছবি। তবে কী নতুন কিছুর শুরু হতে চলেছে? এই বিষয়ে সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে আজকাল ডট ইন-এর তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল, শেষ দিনের শুটিং-এও একসঙ্গে দেখা করার দিনক্ষণ ঠিক হয়েছিল। তবে সময়ের কারণে হয়ে ওঠেনি। এবার সুস্মিলির পরীক্ষা হয়ে যেতে ওঁর বাড়িতে সবার নিমন্ত্রণ ছিল। অভিনেতা জানান, অনেকেই আসতে পারেননি, তবে আবার একসঙ্গে সময় কাটাতে পেরে খুব ভাল লেগেছে।

"মহাপীঠ তারাপীঠ" সিরিয়ালে "বামাক্ষ্যাপা"র চরিত্রের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন সব্যসাচী। সেই সিরিয়াল শেষ হওয়ার পর ফেরেন পর্দার "রামপ্রসাদ" হয়ে। ভক্তিমূলক মেগাতে কাজ করলেও, বড় ফ্যানবেস রয়েছে তাঁর। তাই আগামীতে নতুন কোন কাজে দেখা যাবে অভিনেতাকে তা জানতে আগ্রহী দর্শক। তবে এই মুহূর্তে নতুন কোনও কাজের কথা এগোয়নি বলেই জানালেন সব্যসাচী। তাঁর অবসর কাটছে, বই পড়ে, বই লিখে, আর গান শুনে। বাইকে একা ভ্রমণের ইচ্ছে থাকলেও এখন গরমের জন্য সেই পরিকল্পনায় বাঁধা পড়েছে বলে জানান অভিনেতা।
"রিইউনিয়ন" প্রসঙ্গে "মা কালী" পায়েল দে জানান, একসঙ্গে এতগুলো দিন কাজ করেছেন তাঁরা, তাই আবারও একসঙ্গে হতে পেতে খুব ভালো লেগেছে। দর্শকরা বরাবরই যে কোনও চরিত্রে পছন্দ করেছেন পায়েলকে। "মা কালী"র চরিত্রেও দর্শকমহলে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। তবে এখন নতুন কিছু কাজ নেই হাতে, তাই বাড়িতেই ছুটি উপভোগ করছেন বলে জানান পায়েল।

"রামপ্রসাদ" শেষ হয়ে শুরু হয়েছে "ভক্তির সাগর"। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় এসেছে এই ধারাবাহিক।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া