মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: জনতার মারে গুরুতর আহত এই অভিনেতা! মাতৃদিবস নিয়ে লিখেও পোস্ট মুছলেন প্রিয়াঙ্কা?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ মে ২০২৪ ১৯ : ৩৪
টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

পোস্ট মুছলেন প্রিয়াঙ্কা!
প্রিয়াঙ্কা চোপড়া শরীরচর্চায় ব্যস্ত। কাঁধে একরত্তি মেয়ে। আর একটি ছবিতে মধু চোপড়া। প্রিয়াঙ্কার বক্তব্য, মা আর মালতির কারণেই তাঁর জীবন এত সুন্দর। কিছুক্ষণের মধ্যেই তিনি সেই পোস্ট মুছে দেন। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া তোলপাড়। এমন কী ছিল পোস্টে যার জন্য তিনি তড়িঘড়ি মুছলেন? গুঞ্জন, সম্ভবত তাঁর কাঁধে মালতি নয়, সোফি টার্নারের মেয়ে। সোফিয়া জোনাস পরিবারের আর কেউ নন। সম্ভবত এই কারণেই পোস্ট মুছে নায়িকার ভ্রান্তি ঢাকার চেষ্টা। যদিও পোস্টটি এখনও নিক জোনাসের ইনস্টাগ্রামে জ্বলজ্বল করছে।

জনতার মার...
সাধে বলে জনতা জনার্দন! খেপলে রক্ষে নেই। রবিবার মাতৃদিবসে হাড়ে হাড়ে সেটা টের পেলেন কন্নড় অভিনেতা চেতন চন্দ্রা। রবিবার মাকে নিয়ে বেঙ্গালুরুর কাগগালিপুরার একটি মন্দিরে গিয়েছিলেন। সেখান থেকে বেরনোর পথে এক মাতাল তাঁদের গাড়ির পিছু ধাওয়া করে। গাড়ি ক্ষতিগ্রস্তও করে। চেতন এরপরেই গাড়ি থেকে নেমে তাঁর পথ আটকান। গাড়ির জন্য ক্ষতিপূরণ চান। ব্যস, দেখতে দেখতে তাঁকে ঘিরে ধরে মহিলা-সহ ২০ জনের একটি দল। কোনও কথা না শুনেই বেধড়ক মারধর করতে থাকে তাঁকে। কোনও মতে প্রাণ বাঁচিয়ে তাঁদের হাত থেকে যখন মুক্ত হন অভিনেতার সারা শরীর দিয়ে রক্ত গড়াচ্ছে! সেই ছবি তিনি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

বিয়ে করছেন এষা?
বলিউডে তেমনই খবর। অস্বীকার করেননি এষা গুপ্তাও। পাঁচ বছর ধরে স্প্যানিশ-উদ্যোক্তা ম্যানুয়েল ক্যাম্পোস গুলারের সঙ্গে ডেট করার তিনি নাকি এখন বিয়ের স্বপ্নে বিভোর। খুব শিগগিরিই চার হাত এক হতে চলেছে। এষা জানিয়েছেন, খুব তাড়াতাড়ি মা-ও হবেন তিনি। কারণ, তিনি বাচ্চা ভালবাসেন। ঘরভর্তি সন্তান না থাকলে যেন সংসার পূর্ণতা পায় না। এদিকে ম্যানুয়েলের সঙ্গে আলাপের আগেই এষা ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া