সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: ফিরছে ‘মিঠাই’? রিমেকে পুরনোরাই থাকবে: রাজেন্দ্রপ্রসাদ।। নতুন ‘মিঠাই’কে শুভেচ্ছা: সৌমিতৃষা

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ নভেম্বর ২০২৩ ২০ : ২১
জোর খবর। জি বাংলায় ‘মিঠাই’ ফিরছে। চ্যানেলের তরফ থেকে সামাজিক পাতায় খবর ভাগ করে নিতেই তুমুল শোরগোল। ‘মিঠাই’ অনুরাগীরা রীতিমতো উৎসব শুরু করে দিয়েছেন। তা হলে অনুরাগীদের মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে? সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আপাতত পুরনো ‘মিঠাই’ নতুন সময়ে দেখানো হবে। ১৩ নভেম্বর থেকে প্রতিদিন এক ঘণ্টার স্লটে ‘উচ্ছেবাবু’কে নিয়ে ফিরছে ‘মিঠাই’। সঙ্গে তাদের খুনসুটি। এক ঘণ্টার এই স্লটে দুটো করে পর্ব দেখানো হবে। রোজ সোম থেকে শনি দুপুর সাড়ে বারোটায় সম্প্রচারিত হবে জনপ্রিয় ধারাবাহিক।

ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস আজকাল ডট ইনের থেকে প্রথম খবরটি শোনেন। এই মুহূর্তে তিনি ‘ফুলকি’ পরিচালনা করছেন। সেটিও প্রথম থেকেই রেটিং চার্টে প্রথম পাঁচে থাকছে। কী মনে হচ্ছে তাঁর? প্রশ্ন রাখতেই পরিচালকের মত, ‘‘অবশ্যই ভাল লাগছে। তবে এত তাড়াতাড়ি দ্বিতীয় বার দেখানো হবে, ভাবতে পারিনি। ধারাবাহিক শেষ মানেই সাধারণত তাকে আর কেউ মনে রাখে না। দর্শকমনে ছায়াছবির মত অমরত্ব নেই তার। ‘মিঠাই’ প্রমাণ কর, ব্যতিক্রমও ঘটে।’’ 

পুনঃপ্রচারের বদলে ‘মিঠাই ২’ তৈরির ডাক পেলে রাজেন বেশি খুশি হতেন? পরিচালকের যুক্তি, ‘‘ধারাবাহিকের সিক্যুয়েল সাধারণত হয় না। তবে কল্পনা করতে খারাপ লাগছে না।’’ সেই অনুভূতি থেকেই পরিচালক জানিয়েছেন, যদি তাঁকে অভিনেতা বাছার দায়িত্ব দেওয়া হয় তা তা হলে তিনি পুরনো টিমকেই ফেরাবেন। তাঁর মতে, ‘‘সাধারণত নায়ক বা নায়িকাকে দর্শক বেশি মনে রাখে। ‘মিঠাই’ এখানেও ব্যতিক্রম। টিমের প্রত্যেক অভিনেতা দর্শকদের থেকে প্রশংসা, ভালবাসা পেয়েছেন। তাই জনপ্রিয়তা ধরে রাখতে তাঁদের প্রয়োজন আবশ্যিক।’’ এবং সে ক্ষেত্রে তিনি ‘শাক্য’কে দিয়ে সিক্যুয়েলের গল্প শুরু করবেন। সেই চরিত্রে দেখা যাবে ‘সিদ্ধার্থ’ ওরফে আদৃত রায়কে।

‘মিঠাই’ ওরফে সৌমিতৃষা কুণ্ডুর প্রতিক্রিয়া জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গেও। তিনি এখন দেবের বিপরীতে অভিজিৎ সেনের আগামী ছবি ‘প্রধান’-এর নায়িকা। ফোন ধরেই তাঁর বিস্ময়, ‘‘সত্যিই ‘মিঠাই ২’ হচ্ছে? জানি না তো! নতুন ‘মিঠাই’কে আগাম শুভেচ্ছা।’’ পুনঃপ্রচারের কথা শুনে নতুন করে বিস্মিত তিনি। জানালেন, এত তাড়াতাড়ি আবার ধারাবাহিক দেখানো হচ্ছে! এটাও তাঁর কাছে তাক লেগে যাওয়ার মতোই খবর। একই সঙ্গে খুব খুশি। দাবি, যাঁরা আগের বার দেখতে পাননি তাঁরা নিশ্চয়ই এই সুযোগ হাতছাড়া করবেন না। 



‘মিঠাই ২’ হলে তিনিই আবার ‘মিঠাই’ হবেন? সৌমিতৃষার ঝটিতি জবাব, ‘‘এক্ষুণি তো পারব না। পরে হলে নিশ্চয়ই ভাবব।’’ 



 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া