মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: জুলাইয়ে আসছেন ‘অরণ্য চট্টোপাধ্যায়’, পরিচালনার কারণে ঘুম উড়েছে দুলাল দে-র?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১২ মে ২০২৪ ১৯ : ৩৩
সংবাদিক পরিচালক হলে কী সুবিধে? পরিচালক-সাংবাদিক দুলাল দে এর আগে আজকাল ডট ইনকে রসিকতা করেছিলেন, নায়িকাকে প্রশ্নবাণে জর্জরিত করার অবাধ ছাড়পত্র মেলে! পাল্টা রসিকতা করেছিলেন নায়িকা রাফিয়াত রাশিদ মিথিলাও। তাঁর জবাব, ‘‘চারিদিক বাড়তি খুঁটিয়ে দেখার চেষ্টা করেন।’’ রবিবার প্রকাশ্যে পরিচালক-সাংবাদিকের প্রথম ছবি ‘অরণ্যের প্রাচীন প্রবাদ’ ছবির মুক্তির দিনক্ষণ। সব ঠিক থাকলে জুলাইয়ে পরিচালক হিসেবে বাংলা বিনোদন দুনিয়ায় পা রাখবেন দুলাল। মুক্তি পাবে তাঁর প্রথম ছবি। টলিউড বলছে, এই ছবি করতে গিয়েই নাকি রাতের ঘুম উড়েছে নব্য পরিচালকের!

দুলালের প্রথম ছবিতে নতুন জুটি জীতু কমল, মিথিলা। আছেন গায়ক-অভিনেতা শিলাজিৎ মজুমদার এবং আরও অনেকে। প্রথম ছবিতে চিকিৎসাবিজ্ঞান, খেলার মাঠ আর রহস্যের ত্রিফলা। এত কিছু সামলাতে গিয়েই কি তাঁর ঘুম উড়ল? গুঞ্জন, আসল খবর অন্য। দুলাল সফল ক্রীড়া সাংবাদিক। ফলে, তিনি পরিচালনায় মানেই খেলার দুনিয়ার ছবি আসছে। এমনটাই রটেছিল টলিপাড়ায়। নতুন পরিচালক তাই শুরুতেই নিজের নামের পাশে বসা ট্যাগ সরিয়েছেন। গোয়েন্দা গল্প বেছেছেন। যা বাঙালির ভীষণ প্রিয়। তাতে মিশিয়েছেন আরও অনেক উপাদান। সৃষ্টি করতে চেয়েছেন এক নতুন চরিত্র। সজ্ঞানে ক্রীড়া সাংবাদিকতার তকমা সরিয়ে "সব ধরনের ছবি করিয়ে"র তকমা পরা কি মুখের কথা? সেটা করতে গিয়েই নাকি ঘুম উড়েছে তাঁর।



তা হলে কি কোনও দিনই দুলাল খেলার ছবি বানাবেন না? বাংলায় তেমন ছবির সংখ্যা হাতেগোনা।

এর আগে একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রথম ছবি দর্শকদের পছন্দ হলে অবশ্যই পরের বা তারও পরের ছবিটি খেলার উপরে বানাবেন। প্রথম ছবিতে তাঁর সৃষ্ট ‘অরণ্য চট্টোপাধ্যায়’-এর একাধারে অনেক গুণ। তিনি ক্রিকেট খেলতে পারেন। চিকিৎসক। এক চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে তাঁর গোয়েন্দা সত্ত্বা প্রকাশ্যে আসবে। ছবির স্বার্থে এরপরেই মুখে কুলুপ নতুন পরিচালক এবং তাঁর টিমের সবার। খবর, এখনও পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ছবির নায়ক অরণ্য ওরফে জীতু এর আগে জানিয়েছেন, একসঙ্গে অনেকগুলো প্রিয় জিনিস তিনি একটি চরিত্র করতে গিয়ে পেয়ে গিয়েছেন। ছবির নায়ক যা যা করবেন সব ক’টাই তাঁর খুব প্রিয়। এই সুযোগে তিনি প্যাশন পূরণ করে নিলেন। এর জন্য পরিচালককে আন্তরিক ধন্যবাদ। 
 
 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া