সোমবার ১৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১২ মে ২০২৪ ০৫ : ৩৬
রণজয় বিষ্ণু আর মিশমি দাস! যাঁরা নিয়মিত ধারাবাহিকটি দেখেন এতক্ষণে বুঝে গিয়েছেন কী আভাস দেওয়া হচ্ছে। ছোটপর্দার এই ভাই-বোনের জুটিই নাকি ‘টক অফ দ্য টাউন’। সেটে এমনও গুঞ্জন, দাদার সঙ্গে বোনের নাকি খুব ভাল সেট হয়ে গিয়েছে! সে কথা ফাঁস জি বাংলার আরও একটি জনপ্রিয় রিয়্যালিটি শো "দিদি নম্বর ১"-তে। প্রকাশ্যে এনেছেন রচনা। তিনি এখবর অনুষ্ঠানে জানিয়ে সত্যতা জানতে সরাসরি মিশমিকেই প্রশ্ন ছুঁড়েছেন। উত্তরে কী বলছেন ‘দাদার বোন’?
শুনেই হেসে ফেলেছেন অভিনেত্রী। হাসতে হাসতে দাবি করেছেন, দাদা মানে রণজয় তাঁর দাদা-ই। এর থেকে বেশি কিচ্ছু না। রচনা এত সহজে ভোলার পাত্রী? মিশমি আরও জানিয়েছেন, সেটেও চাউর হয়ে গিয়েছে মিশমির ‘দাদাভাই’। সেদিনের শো-তে আরও এক ঝাঁক টেলি তারকা। উপস্থিত ঋ সেন। তিনি ইন্ধন জোগান, এভাবেই কিন্তু সম্পর্কগুলো হয়। আগে দাদা তারপর... জানিয়ে হেসে ফেলেন তিনিও। ততক্ষণে শো-এ উপস্থিত দর্শক এবং বাকি আমন্ত্রিতরাও হাসতে শুরু করেছেন। এমন পরিবেশে মিশমির জোর করে বোঝানোর চেষ্টা, ‘‘এ বাবা! এসব বোলো না। এরপর তো রণদার সঙ্গে আর কথাই বলতে পারব না! আমাদের প্রচুর একসঙ্গে দৃশ্য থাকে।’’
তখনই রচনার টিপ্পনি, রাখি পরাতে পরাতে সিঁদুর পরিয়ে দেবে...! ব্যস, সবাই হইহই করে উঠেছেন।
হাসতে হাসতে রচনার পরামর্শ, তিনি অনেকটাই এগিয়ে দিয়েছেন। বাকিটা মিশমিকে ব্যবস্থা করে নিতে হবে। এও যোগ করেছেন, তাঁকে নিয়ে যা মজা করা হচ্ছে আগামীতে আর ডাকলেও "মিশমি দিদি নম্বর ১"-এ আসবেন না। সঙ্গে সঙ্গে তাঁর পাল্টা যুক্তি, আগামীতে রণজয়ের সঙ্গে দৃশ্য করতে গেলেই রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখ মনে পড়বে তাঁর। বাকিরা নাছোড়। মিশমিকে জানিয়েছেন, খুব শিগগিরিই ধারাবাহিকে রাখি পরানোর দৃশ্য আসছে।
সত্যিই কি এমন কিছু ঘটতে চলেছে মিশমির জীবনে? জবাবে তিনি জানিয়েছেন, একেবারেই না। ভাই-বোন হিসেবে তাঁদের জুটি খুব জনপ্রিয়। তাই সেট থেকে সামাজিক মাধ্যম হয়ে দিদি নম্বর ১-এর সেট—সর্বত্র জুটিকে নিয়ে রসিকতায় মেতেছেন সবাই। রণজয়কে তিনি দাদার বেশি কিছু ভাবতেই পারেন না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি