রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: জানেন ‘জুন আন্টি’ গর্ব করে বাঙাল! কচু খান চেটেপুটে, বাঙাল কথা শুনে কী করেন?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১১ মে ২০২৪ ০৪ : ২৬
কোনও দিন বুঝেছেন, উষসী চক্রবর্তী কাঠ বাঙাল? পূর্ববঙ্গের যাবতীয় বৈশিষ্ট্য তাঁর মধ্যে রয়েছে?

অভিনেত্রী নিজে ফাঁস না করলে কারও ধরার সাধ্য নেই! ঊষসী বেশ কিছুদিন বিরতির পরে আবারও ছোটপর্দায়। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘রোশনাই’য়ে দেখা যাচ্ছে তাঁকে। লীনা গঙ্গোপাধ্যায়ের সুপারহিট ধারাবাহিক ‘শ্রীময়ী’র পর আবারও এই ধারাবাহিকে তিনি সুদীপ মুখোপাধ্যায়ের বিপরীতে। শুটিংয়ের ফাঁকেই শনিবার তিনি রিল বানিয়েছেন। সেখানে ফাঁস করেছেন, ‘‘আমি গর্ব করে বাঙাল। এবং মান কচু, গাটি কচু, ওল কচু, কচুর লতি, কচুপাতা বাটা তৃপ্তি করে খাই।’’ একই সঙ্গে এও জানিয়েছেন ডালে বা তরকারিতে চিনি খান না। কটাক্ষ করে অনুপম রায়ের ‘আমাকে আমার মতো থাকতে দাও’-এর প্যারোডি করতেও ছাড়েননি। মজা করে গেয়েছেন, ‘ডালকে ডালের মতো থাকতে দাও...’।

বাঙাল-ঘটির পার্থক্য দেখাতে গিয়ে তিনি আরও নানা কথা বলেছেন। যেমন, ঘটিদের মতো তিনি পাশবালিশ বলেন না। কোলবালিশ বলেন। শ্রাদ্ধানুষ্ঠানের পর মাছ খাওয়ানোর অনুষ্ঠানকে ঘটিরা বলেন নিয়মভঙ্গ। তিনি বাঙাল, তাই বলেন মৎস্যমুখ। এমন ফারাক আরও আছে। ঠাকুমা-দিদিমার বয়সী কারও মুখ থেকে বাঙাল ভাষা শুনলেই তাঁর মন আনন্দে ‘গার্ডেন গার্ডেন’ হয়ে যায়। ইলিশ মাছের মাথা থেকে তেল পর্যন্ত চেটেপুটে খান। এবং কেউ বাড়িতে এসে তাঁর ভাষায় ‘ন্যাকামি’ করে যদি কাঁটাওয়ালা মাছ খাওয়া নিয়ে কটাক্ষ করেন তা হলে তাঁকে দ্বিতীয় বার আর বাড়িতে নিমন্ত্রণ করেন না। তারপরেই ‘জুন আন্টি’র মতো তাঁর বিখ্যাত মুখ বাঁকানো পুরো রিলটাকে অন্য মাত্রায় তুলে নিয়ে গিয়েছে।



আর শেষে, তাঁর মুখে মিষ্টি বাঙাল কথা শুনে অনুরাগীরা খুশ। কেউ তাঁকে জানিয়েছেন, ‘তবে কচুর মধ্যে, সুস্বাদু কচু শোলা কচু, নাগা কচু, পঞ্চমুখী কচু, ও ঘট কচুও তালিকা ভুক্ত হতে পারে অবশ্যই’। কারও বক্তব্য, ‘হক্‌ কথা কইছেন দিদি ভাই। আমাগো বাঙ্গাল বইলা দমাইয়া রাখোন যায় নাই কুনো দিন। ওহনেও পারব না। আমরা ঢাকাইয়া পোলাপান’। কারও রসিকতা, ‘ইলিশ-চিংড়িমাছ দুটোই কব্জি ডুবিয়ে খাই। মুগের ডালে একটু মিষ্টি দিয়ে খাই। আবার কচুর শাক/লতিও চিংড়ি মাছ দিয়ে খাই। ঝাল ঝাল শুটকিও খাই, আলুপোস্ত ও খাই-- তাহলে আমরা কী?’
 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া