মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: ২৫তম বছরে ‘সরফরোস ২’-এর ঘোষণা! মুম্বইয়ের কোন অঞ্চল ‘শ্রীদেবী চক’ হচ্ছে?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১১ মে ২০২৪ ১৮ : ৫৫
টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

‘সরফরোস ২’!
২৫তম বছরে বড় ঘোষণা। ‘সরফরোস ২’ নাকি আসতে চলেছে। তারকাখচিত ছবির বিশেষ প্রদর্শনীতে এসে এমনটাই নাকি আভাস দিয়েছেন আমির খান। এও শোনা গিয়েছে পরিচালক জন ম্যাথিউ ম্যাথান ছবির সঙ্গে যুক্ত থাকবেন। কিন্তু জন আব্রাহাম অভিনয় করবেন না। অভিনয় করার সম্ভাবনা নেই আমিরেরও। তা হলে কারা থাকবেন সিক্যুয়েলে? জানা যায়নি সে কথা।

শ্রীদেবী চক
বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন শ্রীদেবীকে মরণোত্তর সম্মান দিতে চলেছে। এমন খবর শোনা যাচ্ছে। ভারতীয় ছবিতে তাঁর অবদান মনে রেখে আন্ধেরির লোখান্ডওয়ালা কমপ্লেক্সের একটি জংশনের নামকরণ শ্রীদেবী চক রাখা হয়েছে। কারণ তিনি এখানকার গ্রিন একরস টাওয়ারে থাকতেন। স্থানীয় বাসিন্দারা প্রিয় অভিনেত্রীরকে শ্রদ্ধা জানাতে তাঁর নামে একটি জংশনের নাম রাখার আবেদন জানান। সেই আবেদনে মান্যতা দিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন।

আবার আইনি গেরো?
এবার ছবির নাম নিয়ে আইনি গেরোয় জড়াল ‘রামায়ণ’? তেমনই শোননা যাচ্ছে বলিউডে কান পাতলে। খবর, দুই প্রযোজনা সংস্থা আল্লু মানতেনা মিডিয়া ভেঞ্চারস এলএলপি এবং ফোকাস টেকনোলজিস লিমিটেডের মধ্যে ছবির নামের সত্ত্ব নিয়ে দ্বন্দ্ব। উভয়েই বলছে, নাম তাদের! এর থেকেই পরস্পরের বিরুদ্ধে ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস’-এর অধীনে মামলা দায়ের করছে তারা।

দেওলে দেওয়াল!
সানি বা ববি দেওল নন, এষা দেওলের পছন্দের মানুষ দেওল পরিবারের অন্য এক সদস্য। সম্প্রতি, সে কথা তিনি জানিয়েছেন সামাজিক পাতা। ভাই অভয় দেওল নাকি তাঁর একমাত্র প্রিয়। সমবয়সী তাঁরা। সময় পেলে একসঙ্গে সময় কাটান। এষার আরও দাবি, বাবা ধর্মেন্দ্র দেওলের থেকে নাকি কাকা অজিত দেওলের সঙ্গে তাঁর ভাব বেশি! 

বারবার দু’বার?
শুক্রবার বলিউড তোলপাড়। দ্বিতীয়বার নাকি মা হতে চলেছেন একতা কাপুর। অবশ্যই সারোগেসির মাধ্যমে। ২০১৯-এ একই পদ্ধতিতে তিনি মা হন। জন্ম নেয় রাভি। পাঁচ বছরের একরত্তি নাকি খেলার সঙ্গী চেয়েছে। তাই নাকি একতার এই পদক্ষেপ! খবর ভাইরাল হতেই একতার ঘনিষ্ঠরা পুরোটাই নস্যাৎ করেছেন। দাবি, এরকম কিছুই করতে যাচ্ছেন না তিনি

অবশেষে মা হচ্ছেন?
৪০-এ পা দিয়ে মা হতে চলেছেন ক্যাটরিনা কইফ? ফের তাঁকে ঘিরে এমন গুজব! সদ্য তাঁকে লং কোট পরে লন্ডেনে দেখা গিয়েছে। এক হাতে কফির মগ। অন্য হাত নাকি পেটের উপরে দিয়ে রেখেছিলেন। সেই ছবি দেখেই সকলের দাবি, শুভক্ষণ আসন্ন। তারপরেই ভিকি কৌশলকে দেখা গিয়েছে বিমানবন্দরে। শুট ছেড়ে তড়িঘড়ি তিনি নাকি বাইরে যাচ্ছেন। ব্যস, দুইয়ে দুইয়ে চার। এদিকে নায়িকার ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, ছুটি কাটাতেই নাকি পরিবারের সঙ্গে বিদেশে ক্যাটরিনা। নিন্দুকেরা তবু ছাড়ার পাত্র নয়। তাদের পাল্টা প্রশ্ন, কাজ থেকে দূরে এমনি এমনিই রয়েছেন নায়িকা?








নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া