মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১১ মে ২০২৪ ১৮ : ৩৪Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: "গৌরী" যে আবারও জি বাংলায় ফিরছে, সে খবর আগেই পেয়েছিলেন দর্শক। তবে এবার "গৌরী" হয়ে নয়, অভিনেত্রী মোহনা মাইতি ফিরছেন "সিঙ্গল মাদার"-এর চরিত্রে। প্রকাশ্যে এল জি বাংলার নতুন সিরিয়াল ‘কে প্রথম কাছে এসেছি’র প্রথম প্রোমো। এই ধারাবাহিকে মোহনার নাম "মধুবনী"। নায়ক হিসাবে থাকছেন সায়ন বসু।
দর্শকদের পছন্দের কথা মাথায় রেখে "গৌরী এলো"র পর এই মেগাতেও পরিণত চরিত্রেই দেখা যাবে নায়িকাকে। বছর পাঁচের শিশুকন্যা "মিহি"র মায়ের একা লড়াইকে ঘিরেই এগোবে ধারাবাহিকের গল্প। নায়িকা একা কীভাবে সমাজের সব প্রতিকূলতা এড়িয়ে মেয়ের সব আবদার মিটিয়ে তাকে বড় করে তুলছে, সেই কাহিনি উঠে আসবে এই সিরিয়ালে।
প্রথম প্রোমোর শুরুতেই দেখা গেল, অফিসে মেয়েকে খুঁজে চলেছে মধুবনী। এরপরেই তাঁর নজরে আসে বসের কেবিনে খেলার ছলে বসে পা দোলাচ্ছে ছোট্ট মিহি। মেয়ের এই আচরণের জন্য ক্ষমা চেয়ে নেয় মধুবনী। যদিও বসের সঙ্গে মিহির অসমবয়সী বন্ধুত্ব ততক্ষণে বেশ ভালোই জমেছে। এদিকে বাইরে তুমুল বৃষ্টি, খানিকটা রসিকতা করেই এক সহকর্মী প্রশ্ন করে- ‘এই বৃষ্টিতে কী করে বাড়ি যাবে গো? আমার তো হাজব্যান্ড আসছে পিকআপ করতে’। আর ঠিক সেইসময়েই মধুবনীর সামনে গাড়ি নিয়ে হাজির অফিসের বস। তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাবও দেন তিনি। কিন্তু সমাজের কথা ভেবেই "না" বলে দেয় সে। তবে মিঠি কিন্তু ততক্ষণে "স্যার অ্যাঙ্কেল"-এর গাড়ির পিছনের সিটে আরাম করে বসেছে। খানিকটা বাধ্য হয়েই স্যারের গাড়িতে ওঠে মধুবনী।
গাড়িতেই ঘুমিয়ে পড়ে ছোট্ট মেয়েটি, তাই কোলে করে তাকে বাড়ির ভিতরে পৌঁছে দেওয়ার অনুমতি চান বস, অর্থাৎ গল্পের নায়ক। মধুবনী জানায়, একা মা হিসাবে মিহিকে সে বড় করছে, এইটুকু অভ্যাস তাঁর রয়েছে। এরপর ঘুমন্ত চোখ খুলে হঠাৎ মিহি বলে ওঠে, ‘আচ্ছা মা, স্যার আঙ্কেল যদি আমার পাপা হয়, তাহলে আমাদের সঙ্গে থাকতে পারবে?’ মেয়ের প্রশ্নে চমকে উঠে মধুবনী। স্পষ্ট হয় নায়িকার মনের দোলাচল। জি বাংলায় ঠিক কোন স্লটে আসবে এই ধারাবাহিকটি, তা এখনও জানা যায়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি