মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: রাত দুটোয় কার সামনে সলমন? জবাব দিলেন শারমিন

নিজস্ব সংবাদদাতা | ১০ মে ২০২৪ ১৮ : ৩৫Angana Ghosh
সংবাদসংস্থা, মুম্বই: টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----


সলমনের দুষ্টুমি

সলমন খান নাকি ভয়ানক দুষ্টু। সহ-অভিনেতাদের জ্বালাতন করে ছাড়েন! হাসতে হাসতেই এমন খবর দিলেন মিঠুন চক্রবর্তী। বলিউডের "ভাইজান"কে ভীষণ স্নেহ করেন "মহাগুরু"। পছন্দ করেন তাঁর দুষ্টুমিও। নিজেই জানালেন, পিটার্সবার্গে এক ছবির শুটিংয়ে সলমনের উৎপাত থেকে বাঁচতে নিজের ঘর লক করে ঘুমোতে গিয়েছিলেন তিনি। রাত দুটোয় চোখ মেলে দেখেন, সলমন তাঁর সামনে দাঁড়িয়ে। হাহা করে হাসছেন। কী করে ঘরে ঢুকেছিলেন তিনি, সে কথা আজও অজানা মিঠুনের! 

নিকের প্রশংসায় প্রিয়াঙ্কা 

মিউজিকাল কমেডি "পাওয়ার ব্যালাড"-এর শুটিং শুরু করলেন নিক জোনাস। তা নিয়ে ইনস্টাগ্রামে বরের প্রশংসায় পঞ্চমুখ প্রিয়াঙ্কা চোপড়া। শুটিং থেকে নিকের নতুন "রাগেড লুক"-এর ছবি পোস্ট করেছেন পিগি চপস। সঙ্গে লিখেছেন, "আমার একটা কাজ শেষ হলে নিকের আরেকটা কাজ শুরু হয়। মহাবিশ্ব এভাবেই বোধহয় আমাদের জুড়ে রাখে। তোমায় অভিনন্দন নিক, তোমার চেয়ে বেশি পরিশ্রম কেউ করতে পারেনা। দারুণ হবেই সবটা।" দেখেশুনে মুগ্ধ ভক্তকুলও। 

শারমিনের জবাব

"হিরামান্ডি, দ্য ডায়মন্ড বাজার"-এর মুক্তির পর থেকেই অথৈ জলে শারমিন সেগল। ভাসছেন ট্রোলের বন্যায়। অভিনয় থেকে এক্সপ্রেশন, কোনওটাই তিনি পারেন না, এমন ব্যঙ্গ-রসিকতায় লাগাতার বিদ্ধ হয়ে চলেছেন সঞ্জয় লীলা বনশালীর আত্মীয়া। উঠেছে স্বজনপোষণের অভিযোগও। এবার তারই জবাবে মুখ খুললেন শারমিন। বললেন, "আমি বাস্তববাদী। যা পারি, যেমন পারি, সেটাই আমি। গোটা দুনিয়ায় এত মানুষ। ক"জনের কথাকে গুরুত্ব দেব?" গুরুত্ব অবশ্য দিয়েছেন শারমিন। ইনস্টাগ্রামে ট্রোল আটকাতে বন্ধ করেছেন মন্তব্য বাক্স! 

মনীষার অস্বস্তি 

অনস্ক্রিন কেমিস্ট্রি তৈরি করতে গিয়ে অতীতে বেশ কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছে। ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তাই বেশ দ্বিধায় থাকেন মনীষা কৈরালা। 
দিবাকর ব্যানার্জির "লাস্ট স্টোরিজ"-এ জয়দীপ অহলওয়াতের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েন অভিনেত্রী। পরিচালককে বিষয়টা খোলাখুলি জানিয়েছিলেন তিনি। দিবাকর যে খোলামনে সবটা শোনেন এবং তাঁর অস্বস্তিকে গুরুত্ব দিয়ে, সংবেদনশীল হয়ে পুরোটা শুট করেন, তা মুগ্ধ করেছে মনীষাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানালেন সে কথা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া