শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: বিধবার ছায়াঘেরা জীবনই 'হেমন্তের অপরাহ্ন', ছবির পোস্টার উন্মোচনে গৌতম ঘোষ

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ মে ২০২৪ ০১ : ৫২
করোনাকালে মানুষ নতুন করে জীবন চিনেছিল। বিশ্বযুদ্ধত্তোর পৃথিবী প্রথম পদানত অতিমারির কাছে। কে, কতক্ষণণ থাকবে, সবটাই যেন নিয়তি নির্ধারিত। যেখানে প্রেম, ক্ষয়-ক্ষতি, শিল্পের বিবর্তন ক্ষণিকের অতিথি। এই গল্প নিয়ে পুরস্কারজয়ী পরিচালক অশোক বিশ্বনাথনের আগামী ছবি "হেমন্তের অপরাহ্ন"। আইসিসিআর সভাগৃহে তারই পোস্টারমুক্তি জাতীয় পুরস্কারজয়ী পরিচালক গৌতম ঘোষের হাতে। উপস্থিত ছিলেন অশোক বিশ্বনাথন, ছবির প্রযোজক অমিত আগরওয়াল, অভিনেতা এবং কলাকুশলীরা। 

ছবি সম্বন্ধে বলতে গিয়ে অশোক বলেছেন, “কলকাতা এবং আশপাশে শুট হয়েছে। কোভিড কালে কী ভাবে মঞ্চের মানুষেরা বাঁচার তাগিদে লড়াই চালিয়েছিলেন তারই দলিল এই ছবি। ছবিটি তাই আমার বুকের খুব কাছাকাছি। ভাললাগার আরও একটি কারণ, অমিতজি। ওঁর মতো প্রযোজক এই ছবির সঙ্গে জড়িত। যাঁর ঝুলিতে ‘এম. এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি" এবং কঙ্গনা রানাউত অভিনীত "সিমরান"-এর মতো ছবি।" প্রযোজকের কথায়, যদিও ছবিতে এক বয়স্ক বিধবার নিঃসঙ্গতার যন্ত্রণা উঠে এসেছে। যা আগেও অনেক ছবিতে দেখানো হয়েছে। বাড়তি আকর্ষণ, লুইগি পিরানডেলোর একটি নাটক সমান্তরালভাবে ব্যবহার করেছেন।’’

ছবিতে বাবার পরিচালনায় অভিনয় করেছেন অনুষা বিশ্বনাথন। রয়েছেন ঋতব্রত মুখোপাধ্যায়, সত্যপ্রিয় মুখোপাধ্যায়। অন্যতম গুরুত্বপূর্ণ বিদীপ্তা চক্রবর্তী। ছবিতে সুর করেছেন গৌরব চট্টোপাধ্যায়। সিনেমাটোগ্রাফিতে জয়দীপ ভৌমিক। সম্পাদনায় জাতীয় পুরস্কারজয়ী অর্ঘকমল মিত্র। আদর্শ টেলিমিডিয়া এবং এভি প্রোডাকশনের যৌথ উদ্যোগে অমিত আগরওয়াল এবং অশোক বিশ্বনাথন ছবিটি প্রযোজনা করেছেন। জুনে মুক্তি পাচ্ছে "হেমন্তের অপরাহ্ন"।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া