মঙ্গলবার ১৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: ছোটবেলায় জামা ছিড়ে দিয়েছিলেন অনির্বাণ! এবার প্রতিশোধ নেবেন অর্ণ?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ মে ২০২৪ ০০ : ২০
মানুষের জীবনে অবিচ্ছিন্ন সুখ-দুঃখ বলে কিছু আছে! জীবন বলছে নেই। সেখানে আদতে নাকি বন্ধুত্ব, প্রেম, ভালবাসাও নেই! আছে কেবলই শত্রুতা। যেমন, কেউ জানতেন, ছোটবেলায় অর্ণ মুখোপাধ্যায়ের জামা ছিড়ে দিয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য! অর্ণ ভোলেননি। তিনি কি এবার প্রতিশোধ নেবেন? তারই ঝলক লুকিয়ে বড়পর্দার ওথেলো ওরফে অথৈতে। অনির্বাণ পথ দেখিয়েছিলেন। শেক্সপিয়রের "ম্যাকবেথ" নাটক থেকে ছবি ‘মন্দার’, ‘বল্লভপুরের রূপকথা’ বানিয়ে। দুটোই সুপারহিট। সেই পথে এবার অর্ণ। চার শতাব্দীর পুরনো কালজয়ী শেক্সপিয়রের নাটক ‘ওথেলো’কে অথৈ নাম দিয়ে এর আগে একাধিকবার মঞ্চস্থ করেছেন। এবার পর্দায় ‘অথৈ’কে সফল করার পালা। সাফল্য যাতে অধরা না থাকে তার জন্য ডেকে নিয়েছেন সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্যকে। সোহিনী অথৈতে কেন্দ্রীয় নারীচরিত্র ‘ডেসডিমোনা’। বাংলা রূপান্তরে ‘দিয়ামোনা’। ছবির ক্রিয়েটিভ ডিরেক্টরের ঝক্কি সামলানোর পাশাপাশি অনির্বাণ ‘ইয়াগো’ বা ‘গোগো’। প্রযোজনায় এসভিএফ।



সম্প্রতি, মুক্তি পেয়েছে তার প্রচার ঝলক। সেখানেই দেখা গিয়েছে ছোট অনির্বাণ ছোট অর্ণর জামা বেশি করে ছিড়ে দিয়ে তাকে দেখাচ্ছে! বড় হয়ে এই দুই বন্ধু একসঙ্গে বাইকে চেপে ঘোরেও। কিন্তু ছোটবেলার ওই একটি ঘটনা কি তাদের মনে কোনও ছায়া ফেলেনি? বাড়ির বড়রা এই কাণ্ডকে নিছক ছেলেমানুষীর তকমা দেবেন। মনস্তত্ত্ববিদেরা একেই বলেন শিশুমনে হিংসে বা ইর্ষার বীজ বপন। যা অর্ণর মনে ছায়া না ফেললেও অনির্বাণের মন ছোটবেলার মতোই অকরুণ। তিনি তাই প্রেম, ভালবাসা, বন্ধুত্বে বিশ্বাসী নন। টিজারেই ঝলক, মানব জীবনের সাদা-কালো দিকটাই উঠে আসতে চলেছে অর্ণর প্রথম পরিচালনায়।

ছবি নিয়ে যথেষ্ট আশাবাদী পরিচালক-অভিনেতা। অনির্বাণ বলেছেন, ‘‘চার শতাব্দীরও বেশ পুরনো এই সাহিত্য ২০১৬-য় মঞ্চে আসে অর্ণর পরিচালনায়। সাত বছর ধরে বহুবার মঞ্চস্থ হওয়ার পরে এটি পর্দায়। চিত্রনাট্য ও পরিচালনায় অর্ণ। ওথেলোর ভূমিকায় পরিচালক নিজেই।’’

এর আগে সোহিনী অর্ণর পরিচালনায় মঞ্চে ‘মহাভারত’ নাটকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত চরিত্র ‘দ্রৌপদী’ দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও মুগ্ধ করেছে। সোহিনী অনির্বাণের ‘মন্দার’-এও কেন্দ্রীয় নারী চরিত্র ‘লেডি ম্যাকবেথ’ জীবন্ত করেছিলেন। স্বাভাবিক ভাবে ফের শেক্সপিয়রীয় সাহিত্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পেয়ে দারুণ খুশি। অর্ণর মতে, প্রেম, ন্যায়, মূল্যবোধ আর ভালবাসার জমিতে অবিশ্বাস, সন্দেহ, ঘৃণার কালো ছায়ার এই গল্প ছুঁয়ে যায় আজকের সময়কেও। তারকাদের পাশাপাশি তিনিও অনির্বাণের মতোই একঝাঁক নতুন মঞ্চাভিনেতা নিয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া