মঙ্গলবার ১৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ মে ২০২৪ ২০ : ১৮
সারায় মন!
বলিউডে প্রেমে পড়া আর প্রেম ভাঙা যেন জলভাত! একটা ঘটলে চোখের পলকে ফেলতে না ফেলতে আর একটা ঠিক ঘটবে। আদিত্য রায় কাপুরের কথাই ধরুন। ক’দিন আগেও তিনি চোখে হারাতেন অনন্যা পাণ্ডেকে। দু"জনের প্রেম নিয়ে নায়িকার বাড়িতে সে কী অশান্তি! আচমকা মাসখানেক আগে বিচ্ছেদ। অনন্যা নাকি খুব দুঃখ পেয়েছেন। বাড়িতে প্রিয় পোষ্যর সঙ্গে দিন কাটাচ্ছেন। অন্যদিকে, আদিত্যকে দেখুন। সারা আলি খানকে বগলদাবা করে ইতিউতি ঘুরে বেড়াচ্ছেন! সদ্য অনুরাগ বসুর জন্মদিন গেল। সেখানে "মেট্রো ইন দিনো" ছবির সহ-অভিনেতা সারাকে নিয়ে পরিচালকের জন্মদিন ধুমধাম করে পালন করলেন! সেই ভিডিও ভাইরাল। যা দেখে নিন্দুকদের দাবি, যা কিছু অনন্যা ছেড়ে যান সেটাই সারার!
কান মাতাবেন রাই, হায়দারি
১৪ মে থেকে ২৪ মে ১১ দিন কান চলচ্চিত্র উৎসবে রূপের হাট জমজমাট। খবর, সেখানে বলিউড থেকে আসবেন ঐশ্বর্য রাই বচ্চন, অদিতি রাও হায়দারি। প্যারিসের প্রথম সারির মেকআপ ব্র্যান্ডের মুখপাত্র এবং প্রধান মুখ তাঁরা। সেই উপলক্ষেই উপস্থিত থাকবেন দু’জনে। লাল কার্পেট মাতিয়ে তোলার জন্য ইতিমধ্যেই উভয়ে বিশেষ তোড়জোড় শুরু করেছেন।
জুরির আসনে কারা?
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এলজিবিটিকিউ চলচ্চিত্র উৎসব কাশিশ ‘প্রাইড ফিল্ম ফেস্টিভ্যাল’ শুরু হচ্ছে ১৫ মে থেকে। এবছর উৎসবের ১৫ বছর। উৎসবে মূলত রূপান্তরকামীদের জীবন নিয়ে তৈরি নানা ধরনের ছবি দেখানো হয়। যাতে এই বিশেষ সম্প্রদায়ের প্রতি সমাজ সহানুভূতিশীল হয়। এই উৎসবে সেরা ছবিকে সম্মানিত করা হয়। এবছর বিচারক তথা জুরি পদে আমন্ত্রিত কিরণ রাও, সোনালি কুলকার্নি, শ্বেতা বসু প্রসাদ। এই বিশেষ সম্মান পেয়ে তিনজনেই খুশি। বুধবারের সাংবাদিক সম্মেলনে সেকথা জানাতে ভোলেননি তিন জনেই।
সব ঠিক হ্যায়
অনুরাগীদের আশ্বস্ত করতে বিয়ের আংটি দেখালেন রণবীর সিং। বিয়ের ছবি মোছায় দিন কয়েক ধরে সামাজিক মাধ্যম সরগরম। প্রথম মা-বাবা হওয়ার আগে এ কী সর্বনেশে ঘটনা! গুঞ্জন এতই বড় আকার ধারণ করে যে শেষপর্যন্ত ময়দানে নামতে হয়েছে খোদ নায়ককে। তাঁর অনামিকায় জ্বলছে দীপিকা পাড়ুকোনের দেওয়া বিয়ের আংটি। সেই আংটি দেখানোর পর চর্চা সামান্য থমকেছে। এদিকে বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে ফিরেই নায়িকার কোপে পাপারাৎজিরা! মাঝরাতেও দীপিকা বিমানবন্দরে পোজ দেন তাঁদের। এই দিন ব্যতিক্রম। হাত দিয়ে চিত্রগ্রাহকদের ক্যামেরা ঢেকে ঝড়ের গতিতে বেরিয়ে যান তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি