সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Music: পতিতা থেকে তৃতীয় লিঙ্গ, এবারের শারদীয়ায় ‘ওরা সবাই দুর্গা’

Upali Mukharjee | ১৯ অক্টোবর ২০২৩ ১৯ : ০০
নিজস্ব সংবাদদাতা: প্রতিটি নারীর মধ্যেই লুকিয়ে একজন দেবী। তাই সৃষ্টির উৎস দুর্গা। ‘দুর্গা’ তিনিই যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন। যিনি অসুরকে বধ করার ক্ষমতা রাখেন বা ধরেন। পুরাণ মতে, কখনও তিনি সহস্রভুজা, ত্রিংশতিভুজা, বিংশতিভুজা, অষ্টাদশভুজা, ষোড়শভুজা, অষ্টভুজা, চতুর্ভুজা। আবার কখনও দশভুজা। আসলে দুর্গা শক্তির আধার। শুধুমাত্র বাহুসংখ্যা নয়। দুর্গার শক্তি তার মননে, তার চিন্তনে। প্রয়োজনে তিনিই অন্নপূর্ণা। আবার উগ্র রূপ ধারণে পিছপা হয় না। শান্তনু নন্দী পরিচালিত ১৮ অক্টোবর মুক্তি পাওয়া মিউজিক ভিডিও সেই সকল দ্বিভুজা 'দুর্গা'দের নিয়ে। সমাজের অসুররূপী সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে চলেছে এই দুর্গারা। কখনও ক্রীড়াবিদ, কখনও ক্যাব ড্রাইভার, কখনও ক্যাফেতে কাজ করা একটি মেয়ে। কখনও কিন্নর, কখনও সিভিক পুলিশ, কখনও ফুড ডেলিভারি গার্ল, কখনও আইনের সর্বোচ্চ পদে আসীন কোনও বিচারক। আবার কখনও শ্রমিক। কখনও কোনও স্বাধীনচেতা মেয়ে। আবার কখনও পতিতা... 'ওরা সবাই দুর্গা'। শান্তনু দীর্ঘদিন প্রথম সারির বিভিন্ন প্রযোজনা সংস্থা, চ্যানেলে ক্রিয়েটিভ ডিরেক্টরের (সৃজনশীল পরিচালনা) দায়িত্ব পালন করেছেন। "ওরা সবাই দুর্গা" মিউজিক ভিডিওটি পরিচালক হিসেবে শান্তনুর প্রথম একক কাজ। তিনি বিশ্বাস করেন, নারী এবং পুরুষের লিঙ্গভেদ ভুলে সবাইকে সমান চোখে দেখলে থেকে তবেই নারীর সঙ্গে প্রতিনিয়ত ঘটে যাওয়া অন্যায়ের বিনাশ সম্ভব। সেই অনুভূতি থেকেই এই মিউজিক ভিডিওর জন্ম। রাহুল প্রোডাকশনস এর নিবেদনে মিউজিক ভিডিওর প্রযোজনায় রাহুল প্রোডাকশনস। মূল ভাবনা অমিত দাস ও শান্তনু নন্দীর। সঙ্গীতে প্রতীক কুণ্ডু। কাহিনী, চিত্রনাট্য, পরিচালনায় শান্তনু নন্দী। 'ওরা সবাই দুর্গা' মিউজিক ভিডিওটিতে যে ১১ জন অভিনেত্রী অভিনয় করেছেন, সকলেই নবাগতা। দেবীপক্ষে শুধু নয়, বাস্তবের দেবীরা সব পক্ষেই তাঁদের দায়িত্ব পালন করে যান। বাস্তবের দেবীরা তো শুধু নির্দিষ্ট কোনও পক্ষকালে নয়, সব পক্ষেই দায়িত্বে অটল থাকেন। তাঁদের অনেকেই থেকে যান আড়ালে। মানুষ তাঁদের কথা জানল কিনা তাই নিয়েও মাথাব্যথা নেই তাঁদের। বর্তমান পটভূমিতে আধারিত এই ভিডিওটিতে বিশেষ পৌরাণিক আখ্যান দেবী দুর্গার অসুরবধের কিছু মুহুর্ত তুলে ধরে বাস্তবের দেবীদের আবিষ্কার করা

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া