বুধবার ২০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৭ মে ২০২৪ ২৩ : ৪৯Angana Ghosh
সব্যসাচীর স্বপ্নপূরণ: কলকাতার ছেলের প্রশংসায় পঞ্চমুখ মায়ানগরী। সম্প্রতি মর্যাদাপূর্ণ মেট গালা কার্পেট এই প্রথম কোনও ভারতীয় ডিজাইনার অংশ নিলেন। তিনি আর কেউ নন, কলকাতার সব্যসাচী মুখোপাধ্যায়। ঐতিহাসিক এই মুহূর্তে সব্যসাচী সেজেছিলেন ভারী গয়নায়। সঙ্গে পড়েছিলেন লং কোট। ৭মে, ২০২৪, ফ্যাশন এক্সট্রাভাগানজায় আরও একবার প্রমাণিত হল, স্বপ্ন দেখতে হলে চাই শুধু সৎ সাহস।
প্রাক্তনের জন্যেই সংসারী বিদ্যা বালান?
তিনি বলিউডের "পরিণীতা", বড়পর্দার "সিল্ক"! বস্তুত নিজের অভিনয়ের গুণেই বলিউডে নিজের জায়গা পাকা করেছেন বিদ্যা বালান। ২০১২ সালে তিনি প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। সম্প্রতি "দো অর দো পেয়ার" ছবিতে নজর কেড়েছেন তিনি। আগামী দিনে তাঁকে দেখা যাবে "ভুলভুলাইয়া ৩" ছবিতে। মুম্বই সংবাদসংস্থার কাছে তিনি জানিয়েছেন, প্রাক্তনের জন্যেই তিনি নাকি স্বামীর সঙ্গে সুখে সংসার করতে পারছেন। বিচ্ছেদ তাঁকে সম্পর্কের গুরুত্ব বুঝিয়েছে। এই নিয়ে নতুন করে ট্রোলের শিকার হয়েছেন অভিনেত্রী।
বিয়ের ছবি ডিলিট নিয়ে বিপাকে রণবীর সিং!
হঠাৎ বিয়ের ছবি ডিলিট "দীপবীর" এর! এই নিয়েই হইচই। এদিকে অন্তঃস্বত্ত্বা দীপিকা পাড়ুকোন। নভেম্বরেই নতুন অতিথি আসবে সংসারে। এই মুহূর্তে যখন দম্পতির বন্ডিং আরও মজবুত হওয়া দরকার তখনই ঘটল এমন একটা ঘটনা। অবশ্য এ নিয়ে মুখ খোলেননি অভিনেতা। বিয়ের ছবি নিজেই ডিলিট করেছেন নাকি প্রযুক্তিগত কোনও ত্রুটি সেই নিয়ে চিন্তায় অনুরাগীরা।
নস্টালজিক অর্জুন কাপুর:
ইনস্টাগ্রামে "ফ্রেন্ডস"এর পোস্টার শেয়ার করে নস্টালজিক অর্জুন কাপুর। ২০ বছর হয়ে গিয়েছে। তবু এই ছবি অভিনেতার জীবনের বিশেষ অংশ জুড়ে আছে। ইন্সটাগ্রামে অভিনেতা লেখেন, "আমার শৈশব, আমার কৈশোর, আমার প্রাপ্তবয়স্কতা, আমার পুরো জীবন জুড়ে বন্ধু-রা ছিল। বিশ্বাস করতে পারি না যে ফাইনালের ২০ বছর হয়ে গিয়েছে ।"
এবার রাজনীতিতে শেখর সুমন:
মঙ্গলবার নয়াদিল্লিতে, ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন অভিনেতা শেখর সুমন। তবে সুমন ভবিষ্যতে নির্বাচনে লড়বেন কি না তা স্পষ্ট নয়। সমালোচকরা বলছেন, বলিউডে কাজ নেই, অগত্যা রাজনীতিই ভরসা অভিনেতার। এই বিষয়ে এখনও মুখ খোলেননি সুমন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি