বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: করিনা বাদ, যশের বোন নয়নতারা! রাখীর আঙুলে হিরের বড় আংটি! কে দিল?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ মে ২০২৪ ১৮ : ৫৩
টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

করিনায় না!
কথা ছিল ‘টক্সিক’ ছবিতে দক্ষিণী তারকা যশের বোন হবেন করিনা কাপুর। খবর, সেটি নাকি হচ্ছে না। দক্ষিণী তারকার পর্দার বোন আরও এক দক্ষিণী তারকাই হচ্ছেন। সব ঠিক থাকলে এই চরিত্রে দেখা যাবে নয়নতারাকে। করিনার হাতে নাকি এত কাজ যে তিনি সময় বের করতে পারছেন না। এরপরেই ছবির পর পরিচালক গীতু মোহনদাস ‘জওয়ান’ নায়িকার সঙ্গে কথা বলেন। চরিত্র শুনে তিনি নাকি বেশ উৎসাহ দেখিয়েছেন।

সুস্মিতাকে টপকে...
সুস্মিতা সেনকে নাকি টপকে গেলেন রাখী সাওয়ন্ত! কীভাবে? সুস্মিতার হাতে হিরের আংটি দেখে বলিউডের চোখ ছানাবড়া হয়েছিল। রাখী সাওয়ন্তের ঘোষণা শুনে একই অবস্থা তাঁর অনুরাগীদের। আঙুলে এত্ত বড় হিরের আংটি পরে তিনি জানিয়েছেন, সুস্মিতার থেকে তাঁর আংটি বড়। এবং এটি তাঁকে আম্বানিরা দিয়েছেন! আকাশ আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ের আমন্ত্রণ স্বরূপ। দেখেশুনে নিন্দুকদের বক্তব্য, খবরে থাকতে না জানি আরও কত রটনা রটাবেন রাখী!

কঙ্গনা= বিগ বি?
শাহরুখ খানের পরে এবার নিজেকে অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা করে ফেললেন কঙ্গনা রানাউত! বর্তমানে তিনি ভারতীয় জনতা পার্টির একজন নেতা, হিমাচল প্রদেশের মান্ডিতে লোকসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত। সেখান থেকেই তাঁর দাবি, তিনি দেশের যেখানেই যান লোকে তাঁকে ঘিরে ধরে। ভালবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা জানায়। ঠিক যেমনটি তাঁরা বিগ বি-কে দেখলে করে! কথা শুনেই নিন্দুকেরা নড়ে বসেছে। তাদের পাল্টা প্রশ্ন, গরমের দাপট নাকি রাজনীতির ময়দান, কোন কারণে কঙ্গনার এত বড় বুদ্ধি বিভ্রম ঘটল?

লুক ফাঁস!
গরমে ঝলসাতে ঝলসাতে কমল হাসান নয়াদিল্লিতে মণিরত্নমের "থাগ লাইফ"-এর শুটিং করছেন। সিলামবরাসন ওরফে সিম্বু সেই দলে যোগ দিয়েছেন। এর মধ্যেই শুটের কিছু ছবি ফাঁস। কমল হাসান, সিম্বু, অভিরামি, নাসার এবং ভাইয়াপুরির একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জানা গিয়েছে, "থাগ লাইফ"-এর টিম অ্যারোসিটি দিল্লির সঙ্কটমোচন হনুমান মন্দিরে কিছু দৃশ্য শ্যুট করেছে। কমলকে সাদা শার্ট, একমুখ দাড়িগোঁফে দেখা গিয়েছে। সম্ভবত এটাই ছবিতে তাঁর লুক। 
 
সামান্থা সত্যিই নগ্ন?
শরীরে সাদা তোয়ালে। উর্ধ্বাঙ্গ প্রায় অনাবৃত। এভাবেই চেয়ারে বসে সনা বাথ নিচ্ছেন সামান্থা রুথ প্রভু। রবিবার সোশ্যাল মিডিয়ার পারদ চড়েছে এই ছবিতেই। নিন্দুকেরা রে রে করে উঠেছে। ভক্তদের দাবি, নায়িকা ডিপ ফেক ছবির শিকার। এদিকে বেলাবেলি নাকি সামান্থার সামাজিক পাতা থেকে উধাও। সঙ্গে সঙ্গে গুঞ্জন, তা হলে কি প্রচার পেতে এমন কাণ্ড অভিনেত্রী নিজেই ঘটিয়েছেন? 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া