বৃহস্পতিবার ২১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | Mohun Bagan: 'দলে আক্রমণের অভাব দেখা গিয়েছে', হারের পর জানালেন হাবাস

Kaushik Roy | ০৪ মে ২০২৪ ০৫ : ১৬Kaushik Roy
কৌশিক রায়: এগিয়ে গিয়েও হল না। মুম্বাই সিটির কাছে ৩-১ গোলে হেরে ট্রেবলের স্বপ্নভঙ্গ হল মোহনবাগানের। আরও একবার আইএসএল ফাইনালে এই মুম্বাই সিটির কাছেই হার মানলেন হাবাস। এদিন ম্যাচের পর সবুজ মেরুন কোচ জানালেন, "মানসিক দিক থেকে দল খুব ক্লান্ত ছিল। সেই পাঞ্জাব ম্যাচ থেকে প্রত্যেকটা ম্যাচ আমাদের কাছে ফাইনাল ছিল। মাথায় সেই চাপ নিয়েই একের পর এক ম্যাচ বের করেছে আমাদের ছেলেরা। এদিন সেটা আর হয়নি।" দলে সাদিকু নেই। গোল খাওয়ার পরে পর্যাপ্ত আক্রমণের অভাব দেখে গিয়েছে মোহনবাগানের। মনবীর এবং লিস্টন দুই উইং দিয়ে বেরোতেই পারেননি। হাবাস জানালেন, "আমরা ঠিক মত প্রেসিং করতে পারিনি। যখন আক্রমণে উঠেছি ডিফেন্স করতে পারিনি। আবার যখন দল ডিফেন্স করেছে তখন কাউন্টার অ্যাটাকে যেতে পারেনি। গোল খাওয়ার পর যতটা আক্রমণ করার দরকার ছিল সেটা আমরা করতে পারিনি। সাদিকু থাকলে আমাদের আক্রমণ আরও বাড়ত। কামিংস আর পেত্রাতোসের থেকে ও অনেক বেশি আক্রমনাত্মক ফুটবল খেলে।

অন্যদিকে, মুম্বাই একের পর এক আক্রমণ করে গেছে। ম্যাচের দ্বিতীয়ার্ধে অনেক ভাল খেলেছে ওরা। আমরা ডিফেন্সিভ হয়ে গিয়েছিলাম।" নিজেদের প্রিয় দলকে সমর্থন করতে এদিনও যুবভারতী ভরিয়েছিলেন ৬২,০০০ সমর্থক। তাঁদেরও প্রশংসা করলেন হাবাস। জানালেন, "জিতে সিজন শেষ করতে চেয়েছিলাম। সেটা আর হল না। তবে সমর্থকদের ধন্যবাদ। ওদের জন্যেই দল শেষ পর্যন্ত লড়ে গিয়েছে।" এই বছরের মত অভিযান শেষ মোহনবাগানের। এবার মিশন এশিয়া। পরের বারের পরিকল্পনার কথা জানতে চাওয়ায় সেনর হাবাসের স্পষ্ট জবাব, "আমি ভারতে কোচিং করিয়ে অবসর নিতে চাই। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরের বারের পরিকল্পনা করব।"

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া