শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: সপ্তাহান্ত হাউজফুল, ‘এটা আমাদের গল্প’র চাহিদা তুঙ্গে, পরিচালনায় এসেই ‘ফার্স্ট গার্ল’ মানসী

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ মে ২০২৪ ০১ : ০৬
ছবিটা ভাল হয়েছে, রাশ প্রিন্ট দেখতে দেখতে মনে হয়েছিল। তা বলে তিনি ‘ফার্স্ট গার্ল’ হয়ে যাবেন?

ভাবতেই পারেননি মানসী সিনহা। ‘এটা আমাদের গল্প’ তাঁর প্রথম পরিচালনা। ছবিমুক্তির আগে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর মতোই অবস্থা হয়েছিল তাঁর। প্রথম প্রযোজক বিশ্বাসঘাতকতা করেছেন। দাগা প্রযোজনা সংস্থা সেই বিপদের দিনে হাল ধরে। কিন্তু সব কিছুরই তো সীমা আছে। তাই ইচ্ছে থাকলেও মনের মতো করে প্রচার করতে পারেননি নতুন পরিচালক। তাই পুরোটাই তিনি ঈশ্বর আর দর্শকদের উপর ছেড়ে দিয়েছিলেন। ঈশ্বর তাঁর ব্যথা বুঝেছেন। দর্শক হৃদয়ে বসিয়েছে তাঁর প্রথম কাজ। ফলাফল? প্রথম সপ্তাহে ৪৮টি প্রেক্ষাগৃহ পেয়েছিল ছবিটি। দ্বিতীয় সপ্তাহে সেটি বেড়ে ৬০! ‘‘শুধু তাই? শুক্রবার থেকে রবিবার টানা হাউজফুল! আগাম টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। মা গো মা, আমি ভাবতেই পারছি না’’, যুদ্ধজয়ের হাসি হেসে আজকাল ডট ইনকে বলেছেন নতুন পরিচালক।

লোকের মুখে জয়. লোকের মুখেই ক্ষয়... বাংলার এই প্রবাদ আগেকার দিনে মানুষেরা প্রায়ই আওড়াতেন। মানসীর মতে, তিনি সেটাই সত্যি প্রমাণিত হয়ে দেখলেন। দর্শক ছবি দেখেছেন। আর মুখে মুখে ছড়িয়ে দিয়েছেন সে কথা। সেই ধারা ধরেই ‘ইতিহাস’ গড়ার পথে মানসীর প্রথম ছবি। পরিচালকের কথায়, ‘‘প্রযোজক একটু বসতে দিচ্ছেন না! নাগাড়ে উত্তর থেকে দক্ষিণ ছুটিয়ে বেড়াচ্ছেন। আর দর্শকের একটাই কথা, আপনার ছবি যেন জলের মতো বয়ে গেল! আলাদা করে মাথা খাটাতে হল না।’’ কেউ মেয়ের সঙ্গে ছবিটি দেখতে আসছেন। কেউ নাতনির সঙ্গে। প্রত্যেকের দাবি, সব ছবিতে রক্তপাত দেখতে দেখতে ‘লাবডুব’ বেড়ে গিয়েছিল। অনেক দিন পরে বাংলা ছবি গল্প বলল। সমালোচকেরা পর্যন্ত প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। একের পর এক সিনেমা হল থেকে ফোন, ছবি চালাতে দিতে হবে।

ছবি ঘিরে মানসীও নিশ্চয়ই মানসাঙ্ক কষেছিলেন? একেবারেই অস্বীকার করেননি সে কথা। উল্টে বুঝিয়ে দিলেন তাঁর হিসেবনিকেশ, ‘‘এক, ছকভাভা বিষয় ভেবেছিলাম। বয়স হলেই ক্রমশ এঁটে বসতে থাকা নিয়মকানুনের প্রতি আবার বরাবরের বিরক্তি। জীবন যাতে জেলখানা না হয়ে ওঠে সেই বার্তা দিতেই এই ছবি। যেখানে দুই প্রবীণ প্রকৃতির নিয়মে প্রেমে পড়বেন। ভালবাসবেন। একে অন্যের লাঠি হয়ে সারা জীবন কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখবেন। সাতপাকে নিজেদের বাঁধতেও দ্বিধা বোধ করবেন না। সেটাই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়-অপরাজিতা আঢ্য করেছেন। দুই, ছবির শেষটাও ছকে বাঁধা নয়। স্তব্ধ হৃদস্পন্দন প্রেমিকার আঙুলের ছোঁয়ায় গতি পাবে, ক্লিশে দৃশ্য দেখাতে চাইনি। বরং বলতে চেয়েছি, স্বামী না থাকলেও কেউ একা হয় না। যদি পরিবার পাশে থাকে। দর্শকের এসবই ভাল লেগেছে।’’ 



মানসীর এখন মনে হচ্ছে, ভাগ্যিস শাশ্বত যেচে ছবির প্রবীণ নায়ক হতে চেয়েছিলেন। আর অপরাজিতা প্রবীণ নায়িকা। না হলে....! প্রেক্ষাগৃহ থেকে প্রেক্ষাগৃহ ছুটতে ছুটতেই কি পরের ছবির ছক কষা শেষ? আগামীতেও শাশ্বত-অপরাজিতা জুটিই? হো হো হাসতে হাসতে মানসীর বক্তব্য, ‘‘ছেলে আমার সঙ্গে ঘুরছে। আনন্দের চোটে যদি খাওয়াদাওয়া ভুলে যাই! বরের কাছে আমার খোঁজ করলে জবাব দিচ্ছে, আমার বৌয়ের খবর প্রযোজক জানেন! এমন হট্টগোলের মধ্যে কি আর পরের ছবির ভাবনা আসে?’’


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া