বুধবার ০৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: এবার দক্ষিণের হাড়হিম খলনায়ক ‘বব বিশ্বাস’! ‘কল্কি’ নিয়ে আর কী ফাঁস করলেন?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ মে ২০২৪ ২৩ : ৪৮
সাল ২০১২। সুজয় ঘোষের "কহানি"। পর্দায় খুব অল্প সময় ‘বব বিশ্বাস’। ছাপোষা চেহারার এক খলনায়ক ছোট্ট উপস্থিতিতেই যে দর্শকদের ঘুম কাড়বে, খোদ পরিচালকেরও বোধহয় স্বপ্নের বাইরে। শাশ্বত চট্টোপাধ্যায় ওই ছোট্ট সুযোগকেই নিখুঁত ভাবে কাজে লাগিয়েছিলেন। ফলাফল, তিনি ‘কল্কি’ ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে জবরদস্ত খলনায়ক! সদ্য প্রকাশ্যে এসেছে সেই খবর। ফের চর্চায় রাজ চক্রবর্তীর প্রলয় ঘটানো ‘অনিমেষ দত্ত’।

জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ঘরে ঘরে জি বাংলা’। সঞ্চালিকা অপরাজিতা আঢ্য পৌঁছে গিয়েছিলেন শাশ্বতর বাড়িতে। সদ্য মুক্তি পেয়েছেন তাঁদের ছবি ‘এটা আমাদের গল্প’। মানসী সিনহার প্রথম ছবিতে তাঁরাও প্রথম জুটি। স্বাভাবিক ভাবেই রিয়্যালিটি শো-এর দৌলতে তাঁরা জমিয়ে আড্ডা দেওয়ার সুযোগ পেয়েছিলেন। সেখানেই কথায় কথায় ফাঁস এই খবর। অপরাজিতা সেই মুহূর্তে নিখুঁত পাপারাৎজি!। তাঁর প্রশ্নেই শাশ্বতর জবাব, ‘‘হ্যাঁ, অমিতাভ বচ্চন রয়েছেন। কমল হাসান রয়েছেন। দীপিকা পাড়ুকোন, প্রভাস রয়েছেন। আমিও আছি। এখানেই আমিই বড় মাপের খলনায়ক।’’ সহ-অভিনেতার উন্নতি সঞ্চালিকার মুখ আনন্দে ঝলমলে।

শাশ্বত ‘কল্কি’তে অভিনয় করতে গিয়ে আরও অনেক কিছুই প্রথম করেছেন। যেমন, সম্ভবত এটি তাঁর প্রথম তেলেগু ছবি। এই ছবিতে তিনি প্রথম তেলুগু বলেছেন। এবং নিজের সংলাপ নিজেই ডাব করেছেন। কীভাবে এত ভাল তেলুগু বলতে শিখলেন? সঞ্চালিকার প্রশ্নের উত্তরে তিনি জানান, তেলুগুর নীচে ইংরেজি হরফে সংলাপ লেখা। তার নীচে ইংরেজিতে তার অর্থ লেখা। তিনি সেটা দেখেই সংলাপ বলেছেন। এবং পরিচালকের তাঁর উচ্চারণ এতটাই ভাল লেগেছে যে তিনি নিজের সংলাপ নিজেই বলেছেন।


View this post on Instagram





A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)




এখনও ছবির টুকরো কাজ বাকি। সে সব মিটিয়ে পোস্ট প্রোডাকশনে যাবে ‘কল্কি’। শুট শুরুর একেবারে প্রথম ধাপে একাধিক সাক্ষাৎকারে শাশ্বত জানিয়েছিলেন, দীপিকার পরিশ্রম দেখে তিনি মুগ্ধ। কোনও বাজে কথায় থাকেন না নায়িকা। অযথা সময় নষ্ট করেন না। শট দেন। সবার সঙ্গে সহযোগিতা করেন। হাসিমুখে থাকেন। টুকটাক কথা বলে নিজের মেককআপ ভ্যানে চলে যান। প্রয়োজনে সারা দিন বসে থেকে রাতে শুট শুরু করেন। তারপরেও তাঁর মুখে হাসি।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া