বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: অতিরিক্ত শ্রমে ক্লান্ত শাহরুখ! এনার্জি বাড়াতে কী করছেন? অবশেষে আদালতে এলভিস?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ মে ২০২৪ ১৮ : ২৫
টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

বাদশাহি বিশ্রাম!
২০২৩ কেবল শাহরুখ খানময়! পরপর তিনটি ছবিমু্ক্তি। তিনটি ছবিই ব্লকবাস্টার। তার রেশ ২০২৪-এর শুরুতেও ছিল। সেই পর্ব মিটতেই টি ২০ ম্যাচ। নিজের দল কেকেআর-কে নিয়ে সর্বত্র ভ্রমণ। বলিউডের ‘বাদশা’ বলে কি ক্লান্ত হতে নেই? নাকি, এনার্জি ফেরাতে বিশ্রাম নিতে নেই? সেই জায়গা থেকেই সম্প্রতি কিং খান জানিয়েছেন, এবার একটু বিশ্রাম নেবেন তিনি। ফের শুটে ফিরবেন জুলাই কিংবা আগস্টে।

অর্থই অনর্থ!
একে সাপের বিষে জর্জরিত ‘বিগ বস ওটিটি ২’ জয়ী এলভিস যাদবের জীবন। এবার গোদের উপরে বিষফোঁড়া আর্থিক কেলেঙ্কারি। নয়ডা পুলিশের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)র নজর এবার তাঁর উপরে। তাঁর বিরুদ্ধে সাপের বিষ বিক্রির মতো বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ দায়ের করা হয়েছে। খবর, ইডি সদর দফতরের নির্দেশে লখনউতে অবস্থিত জোনাল অফিসে মামলার তদন্ত শুরু হয়েছে। খুব শিগগিরিই জনপ্রিয় ইউটিউবারের ডাক পড়বে।

অসুস্থ অঙ্কিতা
পড়ে গিয়ে হাতে চোট। কিছুতেই ব্যথা কমেনি। বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি অঙ্কিতা লোখান্ডে। এখানেই টুইস্ট। এখানেও তাঁর সঙ্গী ভিকি জৈন! হাসাপাতালে এক বিছানায় তাঁরা। ভিকি সারাক্ষণ অসুস্থ স্ত্রীকে সঙ্গ দিচ্ছেন। তাঁর যত্ন নিচ্ছেন। নিন্দুকেও চুপ বসে নেই। তাদের দাবি, ‘বিগ বস’-এ বিয়ে প্রায় ভাঙার পথে। সেই স্মৃতি মুছতেই কি এত কিছুর আয়োজন? 

ব্ল্যাকমেলের চক্করে
নাকানিচোবানি খাচ্ছেন সোফিয়া হায়াৎ। খবর, সম্প্রতি তাঁর অভিযোগ, অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাকি মুছে দেওয়া হয়েছে। এবং সেটিকে নতুন করে চালু করতে মোটা টাকা চাওয়া হচ্ছে। এও জানিয়েছেন, অতি সম্প্রতি তিনি ইনস্টাগ্রাম বার্তায় জানতে পেরেছিলেন, তাঁর অ্যাকাউন্ট সম্পর্কে একাধিক অভিযোগ করার জন্য কেউ ‘বট’কে টাকা দিয়েছে। কিন্তু যতই অভিযোগ আসুক, সোফিয়া যেন তাঁর অ্যাকাউন্ট না মোছেন।  

‘হীরামান্ডি’ নিয়ে...
একটা না একটা কিছু লেগেই আছে সঞ্জয় লীলা বনশালির প্রথম সিরিজ নিয়ে। এবার ‘হীরামান্ডি’তে পূর্ব পাঞ্জাবের ঘটনা দেখানো নিয়ে সমস্যা। এদেশের কিছু মানুষের অভিযোগ, পাকিস্তানের গল্প বলে সঞ্জয় নাকি পরোক্ষে পড়শি দেশকে সমর্থন জানাচ্ছেন। যদিও এই অভিযোগ মানতে নারাজ পরিচালক। তাঁর দাবি, তিনি দুই দেশের মধ্যে তিনি মেলবন্ধনের চেষ্টা করছেন মাত্র।  







নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া