শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Chitra Sen: কেমন আছেন চিত্রা সেন? জানালেন ছেলে কৌশিক সেন

নিজস্ব সংবাদদাতা | ০৩ মে ২০২৪ ২২ : ৪৭Angana Ghosh
নিজস্ব সংবাদদাতা: গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী চিত্রা সেন। বৃহস্পতিবার পূত্রবধূ রেশমী সেন ও নাতি ঋদ্ধি সেন তাঁকে হাসপাতালে নিয়ে যান। যদিও সেই মুহূর্তে কাজে আটকে পড়ার কারণে হাসপাতালে যেতে পারেননি ছেলে কৌশিক সেন। কিন্তু এখন কেমন আছেন অভিনেত্রী?

মায়ের শারীরিক অবস্থার কথা আজকাল.ইন"কে জানালেন অভিনেতা কৌশিক সেন, তাঁর কথায় ‘মায়ের সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্যের সমস্যা দেখা গিয়েছিল। গরমের কারণে এটা হতেই পারে। এখন মা সুস্থ ভয়ের কোনো কারণ নেই।’

তিনি জানান, এই মুুহূর্তে টাকিতে শুটিং করছেন রেশমী সেন। সেকারণে তিনি চিত্রা সেনকে হাসপাতালে ভর্তি করে সন্ধে ৮টা নাগাদ ফের শুটিংয়ে যান। এরপরে হাসপাতালে ছিলেন কৌশিক সেন ও তাঁর ছেলে ঋদ্ধি সেন। 

ইসিজি, ইকোর যাবতীয় রিপোর্ট সবই ঠিক আছে অভিনেত্রীর। চিকিৎসকরা জানিয়েছেন ভয়ের কিছু নেই। রবিবারের মধ্যে মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবেন বলে আশা করছেন কৌশিক সেন। 

ঠাকুমার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ঋদ্ধি, জানালেন, "এখন হাসপাতালেই আছি, এখন আর চিন্তার কোনও কারণ নেই।" 

বয়স ৮৫ পার হয়ে গিয়েছে অভিনেত্রীর। বার্ধক্যজনিত কারণে তাই নানান সমস্যা দেখা যাচ্ছে। কখনও কোমরে ব্যাথা, কখনও আবার স্নায়ুর সমস্যা দেখা দিচ্ছে।


বর্তমানে সেন পরিবারের সকলেই ব্যস্ত তাঁদের নিজস্ব অভিনয় জীবন ঘিরে। চিত্রা সেন নিজে একজন জনপ্রিয় অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। বহু বাংলা ছবি, ধারাবাহিক ও সিরিজে অভিনয় করেছেন তিনি। "উনিশে এপ্রিল"-এ তাঁর "বয়া"র চরিত্র থেকে শুরু করে সরকার জলসার জনপ্রিয় ধারাবাহিক "শ্রীময়ী"র দজ্জাল শাশুড়ির ভূমিকায় তাঁর অভিনয় বারবার মন জয় করেছে দর্শকদের। এছাড়াও নাটকের মঞ্চেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া