রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | HATHURASINGHE : বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের ব্যর্থতার দায় নিলেন কোচ হাথুরুসিংহে

Sumit | ০৫ নভেম্বর ২০২৩ ১৯ : ২০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক :  আইসিসি ক্রিকেট বিশ্বকাপে দলের ব্যর্থতার দায়ভার নিজ কাঁধে নিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এবারের বিশ্বকাপে প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ শুরু করেছিল টাইগাররা। ব্যর্থতার বৃত্তে বন্দি থেকে সাত ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পায় টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর হারের বৃত্তে আটকে যায় বাংলাদেশ। এতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনাও এখন ফিকে হয়ে গেছে টাইগারদের।হাথুরুসিংহে বলেন, ‘গ্রুপের সবার মত আমিও এই ব্যর্থতার দায় নিচ্ছি কারণ আমরা ভক্তদের হতাশ করেছি এবং নিজেদেরকেও আমরা হতাশ করেছি। আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। কিন্তু প্রথম ম্যাচ থেকে এখন পর্যন্ত কিছুই পরিবর্তন হয়নি।’ চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখার লক্ষ্য সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের কোচ হিসেবে প্রথম দফায় সফল হলেও, দ্বিতীয় মেয়াদের মুদ্রার উল্টো পিঠ দেখছেন ২০১৫ সালে দলকে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে তোলা হাথুরুসিংহে। হাথুরু জানান, অনেক বেশি প্রত্যাশার কারনেই নিজেদের হতাশ করেছে বাংলাদেশ। একই সাথে অনেক খেলোয়াড়ের ফর্ম হারানোটাও দলের হতাশাজনক পারফরমেন্সের মূল কারণ ছিল বলেও জানান হাথুরুসিংহে। বাংলাদেশের কোচ হিসেবে ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করা হলে, বিসিবির কোর্টে বল ঠেলে দিয়ে হাথুরুসিংহে বলেন, ‘এটা আমার ব্যাপার না। বোর্ডকে সিদ্ধান্ত নিতে হবে।’

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া