শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Television: 'পারো বা ট্রোলিংকে ভয় তো পাইনা, মজা লাগে', কেন এমন বললেন পার্বতী?

নিজস্ব সংবাদদাতা | ০৩ মে ২০২৪ ২২ : ২৫Angana Ghosh
নিজস্ব সংবাদদাতা:  হিন্দি হোক বা বাংলা, সিরিয়ালের টিআরপি কম হোক বা বেশি ট্রোলিং-এর শিকার হয় প্রায় সবকটি সিরিয়ালই। এবার তেমনই ঘটনা ঘটলো স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক "তুমি আশেপাশে থাকলে"র সঙ্গে।

"তুমি আশেপাশে থাকলে"তে নবনীতা দাসকে নতুন ভাবে এন্ট্রি নিতে দেখা যাচ্ছে। আর সে ফিরতেই পার্বতীকে ছেড়ে দেব ছোটবেলার বন্ধুকেই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আর স্বামীর ইচ্ছে আর বোনকে ভালো রাখার জন্য নিজের জায়গা ছেড়ে দেয় পার্বতী। এমনকী তাদের বিয়ের দিন সে নিজেই বোনকে সাজায়। তবে ফাউন্ডেশন, কম্প্যাক্ট পাউডার, কনসিলার, ব্লাশ, আইশ্যাডো, ইত্যাদি সরঞ্জাম দিয়ে কিন্তু নয়। ভাবছেন তাহলে কী দিয়ে? সেই পুরাকালের চন্দন, গোলাপের পাপড়ি, ইত্যাদি দিয়ে। আর সেটা দেখেই মজা পেয়েছেন দর্শকরা। আর ফলস্বরূপ ট্রোলের শিকার পার্বতী। 

পর্ব সম্প্রচারিত হতেই ট্রোল নিয়ে আজকাল.ইন-এর কাছে মুখ খুললেন পার্বতী ওরফে অভিনেত্রী অঙ্গনা রায়। তাঁর কথায়, "ট্রোলকে সেভাবে দেখিনা আমি, মজার ছলে নিই বিষয়গুলো। দর্শকদের কাছে পৌঁছতে পারছি এটা ভেবেই ভালো লাগছে। কিছুদিন আগে পর্যন্ত সিরিয়ালের টিআরপি যথেষ্ট নীচে ছিল, তবে এবার আমাদের সবার পরিশ্রমে টিআরপি রেটিং যথেষ্ট বেশি।"
নবনীতা সেকেন্ড লিডে আসায় কি নিজের কাজ নিয়ে ভয় বেড়েছে? জবাবে নায়িকা বলেন, "একেবারেই না, গল্পটা আমাকে ঘিরেই, তাই চিন্তার কোনও কারণই নেই।"

সিরিয়ালের গল্পে আসছে নতুন টুইস্ট। এবার পার্বতী আর দেবের মিষ্টি প্রেম দেখবে দর্শক, জানালেন দেব অর্থাৎ অভিনেতা রোহন ভট্টাচার্য।
ধারাবাহিকের অনস্ক্রিন জুটি রোহন-অঙ্গনা বাস্তবে কি প্রেম করছেন? এ বিষয়ে রোহন বলেন, "দুজন দুজনের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি, ভালো মানুষের সঙ্গে কে না পছন্দ করেন সময় কাটাতে! আমরা খুব ভালো বন্ধু এইটুকুই বলতে পারি।"
"তুমি আশেপাশে থাকলে" স্টার জলসার পর্দায় রোজ রাত আটটা থেকে সম্প্রচারিত হয়। এখানে মুখ্য ভূমিকায় রোহন ভট্টাচার্য, অঙ্গনা রায়, নবনীতা দাস ছাড়াও আরও অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাচ্ছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া