শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Web Series: দর্শনা ও সৌরভের মধ্যে নাকি মাঝেমধ্যেই ঝামেলার কারণ হয়ে ওঠে 'পাশবালিশ'! কেন?

নিজস্ব সংবাদদাতা | ০৩ মে ২০২৪ ১৯ : ০৫Angana Ghosh
নিজস্ব সংবাদদাতা: টলিউডের ফিরছে অতীতের প্রেম, তবে অতীতের প্রেমে দাঁড়াচ্ছে বর্তমান। এমনই এক জটিল প্রেমের সমীকরণে সুহত্র মুখোপাধ্যায় , ইশা সাহা এবং সৌরভ দাস। অতীত ও বর্তমান মিলেমিশে এক, ভবিষ্যতে শুধুই রহস্য রোমাঞ্চ এবং প্রতিশোধ।

জি ফাইভ বাংলায় কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে নতুন ওয়েব সিরিজ পাশবালিশ, প্রেম ও রহস্যের মিশলে তৈরি এই গল্পে প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন সৌরভ দাস ইশা সাহা এবং সুহোত্র  মুখোপাধ্যায়। এমন একটি ওয়েব সিরিজের নাম কেন পাশবালিশ, আসলে পরিস্থিতির সাথে মেটাফোর হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে পাশবালিশকে। পাশবালিশ মানেই আমাদের জীবনে ফেলে আসা অনেক স্মৃতি, ঘুম না আসার রাত, আনন্দ দুঃখ লজ্জার নানান মুহূর্তের একমাত্র সাক্ষী, আর এই পাশবালিশ কে সব সময় জড়িয়ে ভালবাসি আমরা। গল্পেও তেমন মুহূর্তই ঘুরে ফিরে আসবে- তবে এর চেয়ে বেশি কিছু বলতে নারাজ তিন অভিনেতা অভিনেত্রী। ইশা কাকে বেশি জড়িয়ে থাকবেন সুহোত্র  নাকি সৌরভকে?- এই প্রশ্নের উত্তর এখনই দিতে চাইলেন না কেউই। তবে পাশবালিশ নিয়ে নানান স্মৃতি আছে এবং বেশ ব্যক্তিগত - তাই সেগুলো নিয়ে খুব একটা কথা বললেন না সুহোত্র  ও ইশা, "বহু ব্যক্তিগত মুহূর্তের সাক্ষী পাশবালিশ, তাই স্মৃতিগুলো নিজেদের সঙ্গেই থাক"| অন্যদিকে সৌরভ জানালেন বর্তমানে বাড়িতে পাশবালিশ নিয়ে নানান কেলেঙ্কারি হয়, বিশেষ করে দর্শনা ও সৌরভের মধ্যে নাকি মাঝেমধ্যেই ঝামেলার কারণ হয়ে ওঠে পাশবালিশ। তবে এখানে কেনইবা পাশবালিশ বলা হচ্ছে? তিনজনের জীবনে এই পাশবালিশের অবস্থান ঠিক কেমন? সেটা জানতে হলে ১০ মে থেকে জি ফাইভ এ দেখতে হবে এই ওয়েব সিরিজ। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋষি কৌশিক, সেই পুলিশের চরিত্র - পরপর পুলিশের চরিত্রে কেন দেখা যাচ্ছে ঋষি কৌশিককে? তাঁর মতে, এই উত্তর তার যেমন জানা নেই তেমনি কারণটাও অজানা। এটা সত্যি যে এই ধরনের চরিত্র বারবার আসছে, তাই করছি।  তবে এই গরমেও চলছে পাশবালিশ নিয়ে প্রোমোশন, আর মাত্র কয়েকদিনের অপেক্ষার পরই দর্শকেরা দেখতে পাবেন এই ওয়েব সিরিজ।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া