শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Tollywood: প্রকাশ্যে অঞ্জনের গুরুদক্ষিণা, ‘চালচিত্র এখন’-এ মৃণাল সেনের ছায়া তাঁর ‘মানসপুত্র’

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০২ মে ২০২৪ ০৪ : ৫৯
মৃণাল সেনের জন্মশতবার্ষিকী। বাংলায় তাঁক নিয়ে তিনটি ছবি তৈরি। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘পালান’। সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’। অঞ্জন দত্তর ‘চালচিত্র এখন’। প্রথম ছবিটি সমালোচক প্রশংসিত। দ্বিতীয়টির টিজার বা ট্রেলার প্রকাশ্যে আসেনি। তৃতীয়টির ট্রেলার বৃহস্পতিবার মুক্তি পেল। যা দেখে দর্শক এবং সমালোচকেরা একবাক্যে স্বীকার করেছেন, অঞ্জন তাঁর ছবি দিয়ে সার্থক গুরুদক্ষিণা দিলেন। ‘চালচিত্র এখন’-এ কোথাও তিনি হুবহু মৃণাল সেন নন। কিন্তু সারাক্ষণ তিনি যেন তাঁর পালকপিতার ছায়া!



সাদা চোস্ত-পাঞ্জাবিতে, ম্যানারিজমে, কথাবার্তায়, হাঁটায়চলায় তিনি যেন মৃণালময় হয়ে বেশ কিছুদিন যাপন করেছেন।



সাল ১৯৮১। মৃণান সেনের পরিচালনায় ‘চালচিত্র’ ছবিতে অঞ্জনের অভিনয়ে হাতেখড়ি। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা নবাগত অভিনেতার পুরস্কার পান। অভিনয় করতে করতেই পরিচালক আর তাঁর নতুন নায়ক অসমবয়সী বন্ধু হয়ে গিয়েছিলেন। তারপর মৃণালের একাধিক ছবিতে তাঁর ‘মানসপুত্র’। এই খবর অঞ্জন ঘনিষ্ঠরা জানেন। আর জানেন মৃণাল গবেষকেরা। পিতৃতুল্য গুরুর জন্মশতবর্ষে পরিচালক-অভিনেতার মনে হয়েছে, এ কথা সবার জানা দরকার। কারণ, তাঁর মতো করে তাঁর অসমবয়সী বন্ধুকে কজন চেনেন!




সেই জায়গা থেকে ‘চালচিত্র এখন’-এ সেই বন্ধুত্ব, সেই নতুন প্রতিভার জন্মকথার সঙ্গে এক কিংবদন্তি পরিচালক যেন মিলেমিশে একাকার হয়ে গেলেন। এই ছবির হাত ধরেই প্রথম প্রযোজনা অঞ্জনপুত্র নীল দত্তর। ছবিতে মৃণালের স্ত্রী ‘গীতা সেন’ বিদীপ্তা চক্রবর্তী। হইচই এদিন ছবির ট্রেলার প্রকাশ্যে আনে। মৃণাল সেনের জন্মদিন ১৪ মে। ছবিমুক্তি বড়পর্দায়, ১০ মে-তে।






নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া