শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | কমিক থেকে সোজা হাজির টিনটিন আর কুট্টুস! সৌম্যর নতুন ছবির নায়িকা কে?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০১ মে ২০২৪ ০৩ : ৩০
কমিকের দুনিয়ায় টিনটিন আর কুট্টুস ছোট থেকে বড় সবার মন জয় করেছে। চিরকালের পছন্দের এই কমিক সিরিজটি ফরাসি ভাষায় সর্বপ্রথম আত্মপ্রকাশ ঘটে। ধারাবাহিকভাবে মোট চব্বিশটি অ্যালবামে প্রকাশিত এই সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। সিরিজটি বিংশ শতাব্দীর সর্বাপেক্ষা জনপ্রিয় ইউরোপীয় কমিকসগুলির অন্যতম। মোট ৫০টিরও বেশি ভাষায় অনূদিত এই সিরিজের বইয়ের কপি বিক্রির সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে গেছে। আবারও সবার মনোরঞ্জন করতে আসছে টিনটিন আর কুট্টুস। তবে এবার বড় পর্দায় দর্শক দেখবে তাদের এডভেঞ্চারাস জার্নি।

পরিচালক অংশুমান প্রত্যুষের হাত ধরে আসছে এই ছবি, প্রযোজনায় রয়েছে সপ্তর্ষি সেন এবং শুভদীপ ভৌমিক। ছবির নাম "কুট্টুস"। মিষ্টি এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌম্য মুখার্জীকে। সারমেয় নিয়ে সৌম্যর তিন নম্বর ছবির অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি আজকাল.ইন কে জানালেন, "টিনটিন বরাবর পছন্দের কমিক চরিত্র, একটা নস্টালজিয়ার ছোঁয়া রয়েছে, কাজের ক্ষেত্রেও সেটা ভীষণভাবে কাজে লেগেছে, তবে সারমেয় নিয়ে বাকি দুটো কাজের থেকে এইটা সম্পূর্ণ আলাদা, দর্শকেরা আমায় একদম নতুন ভাবে পেতে চলেছে এই ছবিতে"।

ইতিমধ্যেই সামনে এসেছে ছবির প্রথম পোস্টার, আর তারপরই কৌতুহল জেগেছে, কে রয়েছেন সৌম্যর বিপরীতে? কোন নায়িকার সাথে জুটি বাঁধতে চলছেন সৌম্য? প্রযোজক সপ্তর্ষি সেন জানাচ্ছেন, " নায়িকা মুম্বাইয়ের, বাংলায় প্রথম কাজ করতে চলেছেন, তবে হিন্দি সিরিয়াল আর ওয়েব সিরিজের জগতে বেশ পরিচিত মুখ"।

এখনই নায়িকাকে সামনে আনতে নারাজ প্রযোজক মহল। তবে খুব শিগগিরই টিনটিন আর কুট্টুসকে নিয়ে বড় পর্দায় হাজির হবেন তারা। দর্শকের বাংলা ছবিতে একেবারে অন্যরকম কিছু উপহার দেবেন তারা এই বিষয়ে আশাবাদী "কুট্টুস"- এর টিম।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া