বুধবার ২০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ০১ মে ২০২৪ ১৯ : ৪৬
রূপালি রাজনীতি!
জন্মদিনে বড় চমক উপহার রূপালি গঙ্গোপাধ্যায়ের। বিশেষ দিনে বিজেপিতে যোগ দিলেন ছোটপর্দার ‘অনুপমা’! বুধবার, ১ মে নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এ খবর নিশ্চিত করা হয়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। রূপালি বলেন, “আমি এখানে এসে সম্মানিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাকে অনেক প্রভাবিত করেছেন। আমি মোদীর বড় ভক্ত। বিজেপি দুর্দান্ত কাজ করছে। বরাবর তাই বিজেপিতে যোগ দিতে চেয়েছিলাম। দলের কাছে অনেক কৃতজ্ঞ।” লোকসভা নির্বাচনের আবহে বিজেপিতে যোগ দিলেও তিনি প্রার্থী হচ্ছেন কিনা সে বিষয়ে এখনও কিছুই জানাননি।
সিনেমার পর সিরিজ!
‘আরআরআর’ তাঁকে গোল্ডেন গ্লোব সম্মান এনে দিয়েছে। সবার অধীর প্রতীক্ষা, কবে ছবির সিক্যুয়েল আসবে। তার মধ্যেই খবর, ছবি নয়, সিরিজে হাত দিতে চলেছেন এসএস রাজামৌলি! তিনি নিজেও সে কথায় সিলমোহর দিয়েছেন। সিরিজের নাম ‘বাহুবলী: ক্রাউন অফ ব্লাড’। অ্যানিমেটেড সিরিজটির ট্রেলারও খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসছে।
লেডি সিংহমকে শুভেচ্ছা
দিনগুলো বুঝি হাওয়ায় ভেসে যাচ্ছে। কখনও তিনি শুট করছেন। বাকিটা বিশ্রামে। সেপ্টেম্বরে মা হতে চলেছেন। দীপিকা পাড়ুকোন। অবসরে নিজের পছন্দের শখ সেলাই-ফোঁড়াই নিয়ে ব্যস্ত তিনি। ক্রচেটে ফুল তুলছেন সূঁচ-সুতোয়। বোনের বিয়েতেও দেখা গিয়েছে তাঁকে। তার মধ্যেই রোহিত শেট্টির আগামী ছবিতে ‘লেডি সিংহম’ দীপিকা গোলাপের তোড়া পেলেন। তাতে লেখা আমাদের লেডি সিংহমকে কুর্নিশ। কে পাঠাল এত সুন্দর ফুলের তোড়া? হয় পরিচালক নয় রণবীর সিং পাঠিয়েছেন। তবে নায়িকার স্ফীতোদর দেখতে না পেয়ে হতাশ অনুরাগীরা! তাঁদের কটাক্ষ, পেট দেখে তো মনেই হচ্ছে না নায়িকা মা হতে চলেছেন। এ কেমন গর্ভবতী?
আমিরি প্রত্যাবর্তন
অনেক দিন বিনোদন দুনিয়া থেকে দূরে। অনেক দিন সামাজিক মাধ্যম থেকে দূরে। অনুরাগীদের মনখারাপ আমির খানকে নিয়ে। তিনি নিজেও যথেষ্ট মানসিক বিপর্যস্ত ছিলেন। অবশেষে সব সরিয়ে ফের প্রত্যাবর্তন আমির খানের। খবর, সব ঠিক থাকলে দিল্লিতে তাঁর ‘সিতারে জমিন পর’-এর শুট শুরু হবে ১১ মে থেকে। শেষ হবে জুন মাসে। আরও একবার তাঁর সঙ্গে দেখা যেতে পারে দর্শিল সাফারিকে। ইতিমধ্যেই ১১ জন শিশু অভিনেতাকে বেছে নেওয়া হয়েছে। নায়িকার ভূমিকায় জেনেলিয়া ডি’সুজা।
রিচার গর্ভে রেখার চুম্বন
রিচা চড্ডার গর্ভস্থ সন্তানকে আদরে ভরিয়ে দিলেন রেখা। ‘হীরামান্ডি’র প্রিমিয়ারে অন্তঃসত্ত্বা রিচা এসেছিলেন। তিনি সিরিজে বিয়োগান্তক চরিত্রে অভিনয় করেছেন। পরিচালক সঞ্জয় লীলা বনশালির এই সিরিজের প্রিমিয়ার তারকাখচিত। রেখা থেকে এই প্রজন্মের অনন্যা পাণ্ডে— সবাই আমন্ত্রিত। সেখানেই রিচার অভিনয়ের প্রশংসা করেন রেখা। অনাগত সন্তানকে আদর করেন। পরে রিচা জানান, তিনি ধন্য এই আশীর্বাদে।
বিদেশে ‘হাউজফুল ৫’!
‘হাউজফুল ৫’-এর ১৪ বছর উদযাপনে বড় খবর। সব ঠিক থাকলে চলতি বছরের আগষ্টে যুক্তরাজ্যে উড়ে যাচ্ছে টিম। সেখানেই শুরু ‘হাউজফুল ৫’-এর। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং ঘনিষ্ঠ সূত্রের মতে, পরিচালক তরুণ মানসুখানি ছবি ফ্লোরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ ছাড়াও তাবড় তারকা থাকবেন ছবিতে।
মুখ খুললেন কৈকেয়ী
তিনি নাকি নীতেশ তিওয়ারির রামায়ণ ছবিতে কৈকেয়ী। এমনই গুঞ্জন বলিউডে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন লারা দত্ত। জানালেন, তাঁরও খবরটা শুনে মন্দ লাগছে না। তবে সত্যি হলে সবচেয়ে বেশি খুশি হতেন। তারপরেই রসিকতা, কৈকেয়ী কেন? সুর্পনখা, মন্দোদরী— যা দেওয়া হবে সেটাই করবেন। রামায়ণ-এর মতো ছবির সঙ্গে তো যুক্ত থাকতে পারবে
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি