শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: অসুস্থ সোহম হাসপাতালে! কেমন আছেন বিধায়ক-প্রযোজক-অভিনেতা?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০১ মে ২০২৪ ১৮ : ২০
অসুস্থ সোহম চক্রবর্তী। খবর, শনিবার মালদহ-মুশির্দাবাদে প্রচারে গিয়ে তাপপ্রবাহের শিকার তিনি। তড়িঘড়ি তাঁকে ফিরিয়ে নিয়ে আসা হয় কলকাতায়। ভর্তি করা হয় প্রথম সারির বেসরকারি হাসপাতালে। বিধায়ক-প্রযোজক-অভিনেতার আপ্ত সহকারী আজকাল ডট ইনকে জানিয়েছেন, আগের থেকে পরিস্থিতি স্থিতিশীল।

খবর, শুটের পাশাপাশি প্রচারেও ব্যস্ত সোহম। সাদা পোশাক, সাদা কাপড়ে শরীরের খোলা অংশ ঢাকা, প্রচুর জল, ফল, সহজপাচ্য নিরামিষ খাবার, নুন-চিনির জল খাচ্ছিলেন। কিন্তু চড়া রোদে সমানে খোলা গাড়িতে চড়ে ঘোরা। প্রার্থীর হয়ে প্রচারে অংশ নেওয়া। একটা সময়ের পরে প্রচণ্ড তাপপ্রবাহে জলশূন্যতা দেখা দেয় বিধায়কের শরীরে। সঙ্গে প্রচণ্ড জ্বর। আর দেরি না করে এরপরেই তাঁকে নিয়ে আসা কলকাতায়। চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করে দেন। জ্বর আগের তুলনায় কম। এখন অনেকটাই ভাল আছেন তিনি। আপ্ত সহকারীর দাবি, আর এক বা দুদিন হয়তো হাসপাতালে থাকতে হতে পারে সোহমকে। তারপর ছুটি পাবেন। এখনও এ ব্যাপারে চিকিৎসকেরা কিছু জানাননি।

সোহম নেতা যেমন তেমনই একাধারে অভিনেতা, প্রযোজক। সদ্য তিনি পরীমণি, মধুমিতা সরকারের সঙ্গে আগামী ছবির শুটে ব্যস্ত ছিলেন। সেখানেও তাঁকে দেখা গিয়েছে সাদা পোশাকে। ছবির বড় অংশের শুটিং শেষ। তারই ফাঁকে প্রচারে যোগ দিয়েছিলেন তিনি। ঠিক যেভাবে ‘খাদান’-এর শুট শেষ করে দেব অধিকারী ব্যস্ত লোকসভা নির্বাচনের প্রচারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া