শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ৩০ এপ্রিল ২০২৪ ২১ : ০০Angana Ghosh
"অনুরাগের ছোঁয়া" ধারাবাহিকের অনুরাগীদের এখন বেশ মন খারাপ। কারণ সূর্য দীপার মিল তো দূরের কথা, গল্প থেকেই প্রায় বাদ পড়েছেন সূর্য। বরং এই মুহূর্তে অর্জুন এবং দীপার বিয়ে নিয়ে জমজমাট ধারাবাহিক। গল্পে নতুন মোড় এলেও টিআরপি তালিকায় আগের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে এই ধারাবাহিক। সূর্য দীপার দূরত্বকেই এর জন্য দায়ী করছেন অনুরাগীরা । সূর্য চরিত্রটাকে খারাপ দেখাতে দেখাতে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে , যেখানে অনেকেই সূর্যকে প্রায় ভিলেন বানিয়ে দিয়েছেন। তবুও দিব্যজ্যোতির অনুপস্থিতি মেনে নিতে পারছেন না কেউই।
শুটিং করছেন না দিব্যজ্যোতি। কীভাবে সময় কাটাচ্ছেন? আপাতত পরিবারের সঙ্গে বেশ ভালই সময় কাটাচ্ছেন এই অভিনেতা। ধারাবাহিকে ব্যস্ত থাকার কারণে পরিবারকে সবসময় সময় দেওয়া হয় না। এখন সেটাই করছেন দিব্যজ্যোতি। এছাড়াও এই গরমে বাড়িতেই থাকছেন এবং বাকি সকলকে শরীরের প্রতি খেয়াল রাখার কথা মনে করিয়ে দিচ্ছেন । তবে মাঝেমধ্যেই "অনুরাগের ছোঁয়া"র পুরনো নানান ছবি পোস্ট করেন দিব্যজ্যোতি। সকলের মত তিনিও মিস করেন শুটিং ফ্লোর, তাঁর সহ অভিনেতাদের এবং বিশেষ করে সোনা-রুপাকে। কবে দেখা যাবে সূর্যকে? সেই উত্তর জানা নেই দিব্যজোতিরও। গল্প যত এগোবে তিনিও জানতে পারবেন। তবে অর্জুন দীপার বিয়ের পর সত্যি কি আর সূর্যর কোনও অস্তিত্ব থাকবে? নাকি গল্পের মোড় ঘুরে আবারও এক হবে সকলের প্রিয় সূর্য দীপা? তা জানতেই জমছে অপেক্ষা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি