বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: ঋষভের প্রত্যাবর্তনে শাহরুখ! রাখির নিশানায় বনশালি! অরিজিতে আপ্লুত মাহিরা!

নিজস্ব সংবাদদাতা | ৩০ এপ্রিল ২০২৪ ১৯ : ৪৯Angana Ghosh
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----


ঋষভের প্রত্যাবর্তনে শাহরুখ!
কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে শাহরুখ খান। নিজের দলকে অনুপ্রেরণা জোগাচ্ছেন তিনি। গ্যালারিতে দাঁড়িয়ে সাপোর্ট দিচ্ছেন। সম্প্রতি তিনি ঋষভ পন্থের হয়ে মুম্বই সংবাদসংস্থার কাছে বলেন, "ইয়ং স্টারদের আমি খুব পছন্দ করি। আমার টিমেও অনেক তরুণ আছেন। ওরা আমার সন্তানের মতই। ঋষভের দুর্ঘটনার কথা শুনে প্রার্থনা করেছিলাম, বেশি আঘাত যেন না লাগে ছেলেটার।"" আবার ছন্দে ফিরছেন খেলোয়াড়। বেজায় খুশি অভিনেতা। "রইস" অভিনেতা বলেন, ""শেষ ম্যাচে আমি ওর সঙ্গে দেখা করেছিলাম। জড়িয়ে ঘরে জানতে চেয়েছিলাম, কেমন আছো? আশাকরি, আগামী দিনে ঋষভ ভাল খেলবে।""

রাখির নিশানায় বনশালি!
সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় "হিরামান্ডি" আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে নেটফ্লিক্সে। ছবির গান, টিজার ইতিমধ্যেই সাড়া ফেলেছে। বনশালি মানেই নিপুণ সৃজনশীলতা। আর তাতেই নিখুঁত হয়ে উঠেছেন সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, মনীষা কৈরালা , রিচা চাড্ডা। কিন্তু কলাকুশলী নির্বাচনে ডাহা ফেল করেছেন পরিচালক? সেই অভিযোগেই তাঁকে দুষলেন বলিউডের "ড্রামাকুইন" রাখি সাওয়ান্ত। রাখির মতে, বনশালি মস্ত ভুল করেছেন, এই ছবিতে রাখি সাওয়ান্ত, উরফি জাভেদ ও শার্লিন চোপড়াকে কাস্ট করা উচিত ছিল তাঁর।

এবার অরিজিতের প্রশংসায় মাহিরা খান

গতকালই দুবাইতে হইহই অবস্থা! মঞ্চে গান থামিয়ে অভিনেত্রী মাহিরা খানের প্রশংসায় পঞ্চমুখ অরিজিৎ সিং! দর্শকাসনে বসে লজ্জায় রাঙা হয়েছিলেন "রইস" শাহরুখ খানের নায়িকা। আজ সংগীতশিল্পীর প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। অভিনেত্রীর কথায়, ""অরিজিৎ ঈশ্বরের আশীর্বাদ ধন্য!""

আমিশার গোঁসা
মুম্বই থেকে রায়পুর উড়ে যাচ্ছিলেন "কহো না পেয়ার হ্যায়" অভিনেত্রী। এদিকে ফ্লাইট প্রায় ৩ঘন্টা দেরি। তাতেই বেজায় চটেছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে তাঁর ক্ষোভের কথা জানিয়েছেন। অনুরাগীরাও তাঁর সঙ্গে সুর মিলিয়েছেন। তবে সমালোচকরা অভিনেত্রীকে ট্রোল করতেও ছাড়েননি। অনেকেই মনে করছেন প্রযুক্তিগত কারণে ফ্লাইট দেরি হতেই পারে। এই সব সেলিব্রিটিরা নিজেদের কী ভাবেন? উঠছে প্রশ্ন।

ইনস্টাগ্রামে ইব্রাহিম 

কথা রাখলেন সইফ-পুত্র। গতকালই ঘোষণা করেছিলেন যে ইনস্টাগ্রামে সক্রিয় হতে চলেছেন তিনি। আজ সকালেই তাঁর অভিষেক হল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। শুরুতেই বাজিমাত করেছেন তিনি। বেশ কয়েকটি ক্যাজুয়াল ও স্পোর্টস লুকের ছবি পোস্ট করেছেন তিনি। তাঁর অনুরাগীর সংখ্যা বাড়ছে ক্রমে। 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া