বুধবার ২০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২৯ এপ্রিল ২০২৪ ২১ : ২১
খেল খেল মে!
কলকাতায় ক্রিকেট খেলে মাতিয়ে দিলেন শাহরুখ খান! তাঁর ক্রিকেটপ্রেম নিয়ে কোনও সন্দেহ নয়। আইপিএল শুরু হয়। তিনি দেশের সর্বত্র ঘুরে বেড়ান নিজের দল কেকেআরের সঙ্গে। তেমনই তিনি আপাতত কলকাতা-মুম্বইয়ের নিত্যযাত্রী। রবিবার হাতে কিছুটা সময় থাকায় কিং খানকে ভিন্ন মেজাজে দেখল ইডেন। সেখানে ম্যাচের আগে গা ঘামাচ্ছিলেন টিমের খেলোয়াড়রা। তাঁদের প্রশিক্ষণ দেখতে খোদ সেখানে শাহরুখ। সবার খেলা দেখে নিজেকে আর সামলাতে পারেননি। টিমের গেঞ্জি পরে ব্যাট হাতে ২২ গজে। পরপর ব্যাটেবলে হতেই উল্লাস। শাহরুখের মুখেও যেন যুদ্ধজয়ের হাসি।
কাজলকে কটাক্ষ
তাঁর অভিনয় নিয়ে কোনও কথা হবে না। কিন্তু কাজলের আচরণ নিয়ে মাঝেমধ্যেই কথা হয়। সম্প্রতি তিনি মুম্বইয়ের একটি প্রথম সারির রেস্তোরাঁয় গিয়েছিলেন। সেখানে গিয়েছিলেন অভিনেত্রী। রেস্তোরাঁর এক ওয়েটার অটিস্টিক আক্রান্ত। সম্ভবত তিনি কাছ থেকে কাজলকে দেখে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। বিল দিতে এসে কাজলকে তাঁর কাজের জন্য অভিনন্দন জানান। এতেই নাকি বিরক্ত অভিনেত্রী। ঝাঁঝিয়ে ওঠেন, নাটক বন্ধ করে যেন বিল নিয়ে চলে যান। ম্যানেজারের কাছেও কর্মীর নামে নালিশ করেন। পরে সেই খবর ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে ছি ছি রব।
ক্ষমা চাইলেন অরিজিৎ
দুবাইয়ে অনুষ্ঠান করতে গিয়েছিলেন অরিজিৎ সিং। সেখানে উপস্থিত পাকিস্তানের নায়িকা মাহিরা খান। গাইতে গাইতে অরিজিৎ এতটাই বিভোর যে তিনি নায়িকাদের দিকে তাকিয়েও প্রথমে চিনতে পারেননি। পরে খেয়াল পড়তেই ইশারায় অনুষ্ঠান থামিয়ে দেন। প্রকাশ্যে মাইকে ক্ষমা চান মাহিরার কাছে। জানেন, চেনা চেনা লাগছিল। কিছুতেই নাম মনে করতে পারছিলেন না। তাই গান থামাননি। গাইতে গাইতে তাঁর স্মৃতি জানান দেয় নায়িকার নাম। জালিমা গান শেষ করেই আর দেরি করেননি। অরিজিতের সাদামাঠা আচরণ ছুঁয়ে গিয়েছে দুবাইবাসীদেরও।
আমিরের ছবিতে ইমরান
ন’বছর পরে আবারও অভিনয়ে ইমরান খান। খবর, মামা আমির খানের ছবি দিয়েই নাকি ফিরছেন তিনি। বীর দাসের পরিচালনায় ‘হ্যাপি প্যাটেল’ নামে একটি ছবি শুরু হতে চলেছে। প্রযোজক আমির খান। সেখানেই ইমরান নায়কের ভূমিকায় অভিনয় করবেন। ভাগ্নের অভিনয়জীবন মামার হাত দিয়েই শুরু। কয়ামত সে কয়ামত তক ছবিতে প্রথম শিশুশিল্পী হিসেবে কাজ করেন। পূর্ণ আত্মপ্রকাশ আমির প্রযোজিত ‘জানে তু… ইয়া জানে না’-তে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি