সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bhaswar chattopadhyay: সাহিত্য রত্ন আমার কাছে বিরাট প্রাপ্তি, এবার পাঠকদের জন্য ছোটগল্প লিখেছি: ভাস্বর চট্টোপাধ্যায়

AM | ২৮ এপ্রিল ২০২৪ ০৩ : ৪৭Arijit Mondal
অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় শুধুমাত্র এই পরিচয়েই সীমাবদ্ধ নন তিনি। সাহিত্য জগতেও এই মুহূর্তে ভাস্বর পরিচিত নাম। সম্প্রতি লেখার জন্য ‘সাহিত্য রত্ন’ সম্মান পেলেন ভাস্বর চট্টোপাধ্যায়, পাঠকদের ভালোবাসা পাওয়ার পাশাপাশি এমন একাধিক সম্মান পেয়ে আপ্লুত এই অভিনেতা- সাহিত্যিক। হাজারো ব্যস্ততার মধ্যেও নিজের লেখালেখি কে সময় দেন তিনি, অভিনয় থেকে লেখা কীভাবে ব্যালেন্স করেন অভিনেতা? অকপট ভাস্বর-

অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করার পর এখন তিনি যে একজন দক্ষ লেখক- সেটাও ভাস্বর চট্টোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন বারবার। ‘অন্য উপত্যকা’, ‘আলোর উপত্যকা’, ‘আলিয়া’, ‘মহারানী দিদ্দা’, ‘শ্রীকান্ত মঞ্জিল রহস্য’র মত তাঁর লেখা একাধিক বই বারবার পাঠকদের চমকে দিয়েছে। সাহিত্য রত্ন পুরস্কার পেয়ে আপ্লুত অভিনেতা


“আলো ট্রাস্ট নামের এই সংস্থা বিভিন্ন ক্ষেত্রের বহু মানুষকে এই সম্মান দিয়ে থাকে, আমার সঙ্গে দু’জন ‘পদ্মশ্রী’ প্রাপক ‘সাহিত্য রত্ন’ সম্মান পেয়েছেন, তবে প্রথমবার যখন আমায় যোগাযোগ করে ওঁরা জানান যে, লেখালেখির জন্য ‘সাহিত্য রত্ন’ সম্মান দেবেন, সেটা আমার কাছে বিরাট একটা প্রাপ্তি। কারণ আমি বহু বছর ধরে লিখলেও বই হিসেবে প্রকাশ পাচ্ছে এক দু বছর।এত অল্প সময়ে ‘বঙ্কিম সম্মান’ বা ‘সাহিত্য রত্ন’ সম্মান আমার কাছে অনেক বড় ব্যাপার। তবে বেশ ভয়ও লাগে কারণ আমার লেখার প্রতি পাঠকদের প্রত্যাশা অনেক বেড়ে যাচ্ছে। এটা সত্যিই খুব আনন্দের।‘’ 
" অভিনয় নাকি লেখালেখির জন্য সম্মান - কোনটা বেশি আনন্দের ভাস্বরের কাছে? অভিনেতার সলাজ উত্তর " ‘’দুটোই।কারণ দুটোই তো ভাস্বর চট্টোপাধ্যায় করছেন, দুটোই আমার সমান ভালবাসা। লেখালেখি করছি মানে অভিনয় কে কম সময় দেব তা কিন্তু নয় আবার উল্টোটাও।‘’
ছোট পর্দা সহ বিভিন্ন মাধ্যমে অভিনয় করা, নিজের লেখা চালিয়ে যাওয়া, ঘুরতে যাওয়া, বাবাকে ও নিজেকে সময় দেওয়া- এত কিছু সামলান কী করে? তিনি জানালেন, ‘’আবার এর মধ্যে ৮ থেকে ১০ ঘণ্টা ঘুমোই এবং অন্যান্য কাজও করি। আমি যে সময় অভিনয় করি সেই সময় খুব একটা লেখালেখি নিয়ে ভাবি না। ঠিক তেমনি ভোরবেলা উঠে কাজে যাওয়ার আগে দু"ঘণ্টা লেখালেখি করি, এইভাবে সবকিছুর ঠিক সামলে নিচ্ছি।‘’  
আগামীতে পাঠকদের কী উপহার দিচ্ছেন ভাস্বর? ‘’জুলাই মাসে ‘অল্প স্বল্প গল্প’ নামে আমার একটি নতুন বই আসছে, প্রথমবার ছোট গল্প লিখলাম, অনেকগুলো উপন্যাস তো হল, আমার ছোট গল্প লিখতে খুব ভালো লাগে সেই জন্যই এই বই।এছাড়াও এই বছরের শেষে একটা চমক আছে কাশ্মীর নিয়ে। এখনই কিছু বলছি না। ঠিক সময়ে জানাব।‘’

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া