মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Aajkaal

Tollywood: পপকর্ন হাতে পরিচালক-নায়কের আড্ডা, লালপাড় সাদা শাড়িতে ‘দেবী’ রূপে মিমি

বিনোদন | Tollywood: পপকর্ন হাতে পরিচালক-নায়কের আড্ডা, লালপাড় সাদা শাড়িতে ‘দেবী’ রূপে মিমি

AA | ১৯ অক্টোবর ২০২৩ ১৮ : ৩৬Rishi Sahu
নিজস্ব সংবাদদাতা: পুজোর আগে ছবিমুক্তি। তিনিই বরাবর নিজ দায়িত্বে সব সামলান। সেই ঝক্কিতে সারাদিন ভালমতো খাওয়াদাওয়াই করতে পারেননি। দর্শকেরা প্রেক্ষাগৃহে নিশ্চিন্তে বসে পুজোমুক্তি ‘রক্তবীজ’-এ ডুবে। সবার চোখের আড়ালে উইন্ডোজ প্রযোজনা সংস্থার পরিচালকজুটির অন্যতম শিবপ্রসাদ মুখোপাধ্যায় এককোণে সোফায় বসে পপকর্ন খাচ্ছেন! মুখেচোখে যুদ্ধজয়ের ছাপ। আজকাল ডট ইন মুখোমুখি হতেই অপ্রস্তুত হেসে সামান্য সময় চেয়ে নিলেন। বললেন, ‘‘সারাদিন সে ভাবে খাওয়া হয়নি তাই...’’! কিছুক্ষণের মধ্যেই সেখানে আবীর চট্টোপাধ্যায় হাজির। তিনি ছবির নায়ক। পরিচালককে একা খেতে দেখে পাশে বসলেন একটু। যোগ দিলেন কাঞ্চন মল্লিকও। তিনমাথা এক হলে যা হয়, ছোট্ট আড্ডা।
এটাই তৃতীয়া, অর্থাৎ বুধবার নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রপুজোমুক্তির ছবি। প্রথম সারির শপিং মলের আইনক্সে একাধিক শো-তে রমরমিয়ে চলছে ছবি। দর্শকদের নিজে দাঁড়িয়ে থেকে বসাচ্ছেন প্রযোজক-পরিচালক। মাথার চুল অবিন্যস্ত। লাল-কালো পাঞ্জাবিতে অজস্র ভাঁজ। সে সব সামলে নন্দিতাকে পাশে নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি তিনি। পুজোয় প্রথম ছবি। টেনশনে? ঝকঝকে হাসি যেন জবাব দিল, ভয় কিসের! হঠাৎ কেন অ্যাকশন থ্রিলার? নন্দিতা-শিবপ্রসাদ একযোগে, ‘‘রমকম, রোমান্টিক থ্রিলার, মেলোড্রামা, সম্পর্কের টানাপোড়েন— সব ধারার ছবি করেছি। এই ঘরানাটাই বাদ ছিল। সেটা পূরণ হয়ে গেল।’’ এও জানালেন, পুজোর সময় পুজোর আবহে ঘটে যাওয়া সত্য ঘটনা পর্দায় তুলে ধরেছেন তাঁরা। এত দিন যে ঘটনা কাগজে পড়েছেন সবাই তার নেপথ্য কারণ চোখের সামনে দেখবেন।
ছবির নায়ক ‘পঙ্কজ সিংহ’ ওরফে আবীরের কথায়, ‘‘অনেক পরিশ্রম করে আমরা ছবিটা বানিয়েছি। 'রক্তবীজ’ নিয়ে নতুন করে বলার কিছু নেই। আশা, সবার ভাল লাগবে।’’ এই ছবি দিয়ে বহু বছর পরে বংলা ছবিতে আবার ভিক্টর বন্দ্যোপাধ্যায়। তিনি রাষ্ট্রপতির ভূমিকায়। ছবির কাহিনি চিত্রনাট্যে বন্দি হতেই নন্দিতা বলেছিলেন, ‘‘ভিক্টরবাবুকে অনুরোধ করা যায়’’? তারপরেই শিবপ্রসাদ যোগাযোগ করেন আন্তর্জাতিক তারকার সঙ্গে। সোলাঙ্কি রায় এদিন প্রিমিয়ারে এসে শুরুতেই জানালেন, তিনি ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে দেখবেন বলে উদগ্রীব। এই ছবির বড় প্রশ্ন, ‘গোবিন্দ কেন দাঁত মাজে না?’ সেই উত্তর খুঁজতে অঙ্কুশ হাজরা ওরফে ‘গোবিন্দ’কে বগলদাবা করে ঐন্দ্রিলা সেন প্রিমিয়ারে এসেছেন।
উত্তর জানানোর আগে অঙ্কুশের স্বভাবসিদ্ধ রসিকতা, ‘‘গোবিন্দ’ দাঁত মাজে না বলেই অঙ্কুশ চুইংগাম চিবোয়!’’ তারপর জানিয়েছেন, শিবপ্রসাদকে অনুরোধ করেছিলেন, এমন একটি চরিত্র দিতে যে আইটেম সং নাচবে। শুধু নাচার জন্য নাচা নয়। তখনই ‘গোবিন্দ’ চরিত্রের জন্ম। যে ট্রেনের হকার। দর্শকদের সঙ্গে বসে প্রথম ছবিটি দেখলেন দেবলীনা কুমার। তাঁর দাবি, পর্দায় বড় বড় হরফে ‘বিরতি’ লেখা। তিনি আসন ছেড়ে উঠতে পারছেন না! এসেছিলেন সপরিবার কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, দেবচন্দ্রিমা সিংহ রায়, সুরজিৎ চট্টোপাধ্যায় প্রমুখ। ছবি তখন প্রায় শেষের মুখে। হাঁফাতে হাঁফাতে ঢুকলেন ছবির নায়িকা মিমি চক্রবর্তী। মহালয়া থেকে পুজো শুরু। অসুরবধের দায়িত্ব তাঁর কাঁধে। তাই কি লাল পাড় সাদা শাড়ি, সোনার গয়নায় ‘দেবী’ রূপ ধরে প্রিমিয়ারে আগমন?

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া