বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | সিরিয়াল সুস্থ সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে? বিস্ফোরক লীনা গঙ্গোপাধ্যায়-সহ তারকারা

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ এপ্রিল ২০২৪ ১৭ : ১৭
কারিগর আয়োজিত একটি সান্ধ্য অনুষ্ঠানে সিরিয়াল নিয়ে তর্কবিতর্ক চললো তুমুল, বোকা বাক্সের সিরিয়াল বর্তমানে সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে- এই বিষয়ে কিছু গুণি মানুষ এবং তাঁদের জবাব দিলেন সিরিয়ালের সঙ্গে যুক্ত শিল্পীরা। দেশ ও বিদেশে জনপ্রিয় দুই ভাই-বোন অনির্বাণ ও মৈত্রেয়ীর দারুণ একটি সঙ্গীতানুষ্ঠানের পর শুরু হয় এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলা। যেখানে উপস্থিত ছিলেন পবিত্র সরকার, মাধবী মুখোপাধ্যায়ের মত মানুষদের পাশাপাশি লীনা গঙ্গোপাধ্যায় সহ একাধিক গুণী ও সম্মানীয় ব্যক্তিত্বরা। এই বিষয়ের পক্ষে যারা ছিলেন তাদের মতে, একসময় তাঁরা নিজেরা সিরিয়াল দেখতেন, কিন্তু এখন যে ধরনের গল্প দেখানো হয় তাতে বাস্তবের সঙ্গে কোনও মিল নেই, একই শট বারবার দেখানো, বিশেষ করে মহিলাদেরকে কেন সব সময় স্বামীকে তুষ্ট করতে হবে, একাধিক বিয়ে- নতুন কোনও গল্প নেই। লীনা গঙ্গোপাধ্যায় ও অন্যান্য তারকাদের মতে, জোর করে কাউকে দেখার জন্য বলা হয় না, যেটা ভালো লাগবে না সেটা না দেখলেই হয়, তবে এমন একটি শিল্প মাধ্যম একাধিক মানুষের জীবিকা জড়িয়ে রয়েছে- এইভাবে ছোট করার কোন মানে হয় না। সে ক্ষেত্রে অপর পক্ষের মতে, ব্যবসার কথা তো রাখতেই হবে মাথায়, কিন্তু সিরিয়াল যে শিল্পচর্চা- তা কি ভুলে যাওয়া উচিত? 



২০২৪-এ দাঁড়িয়ে ধরনের গল্প দেখানো হয় তা কি সত্যি মেনে নেওয়ার মতো? লোকে যা খাচ্ছে তাই দেখাতে হবে- এই যুক্তি আসলে খানিকটা পালিয়ে বাঁচার মতো। এক্ষেত্রে সিরিয়ালের সঙ্গে যুক্ত শিল্পীদের মত, ইষ্টিকুটুম, কেয়া পাতার নৌকো, খড়কুটোর মত একাধিক ধারাবাহিক তৈরি হচ্ছে এখন, যেখানে কোন ধারাবাহিকের গল্প জুড়েই রয়েছে সাহিত্যের ছোঁয়া, আবার অন্য ধারাবাহিক বস্ত্র শিল্পে এনেছে নতুন জোয়ার, আবার দক্ষিণ কলকাতার শুটিং ফ্লোরে এক টুকরো উত্তর কলকাতাকে খড়কুটো ধারাবাহিকের মাধ্যমে- এগুলো কি শিল্প নয়? এছাড়া হাজার হাজার মানুষ এই সিরিয়াল গল্পের জন্য নিজেদের পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে পারছেন, মহারাষ্ট্রে পাঠ্যপুস্তকে যুক্ত হয়েছে লীমা গঙ্গোপাধ্যায়ের একটি বিশেষ ধারাবাহিক- সুস্থ সংস্কৃতি ছাড়া এগুলো তাহলে কী?  লীনা গঙ্গোপাধ্যায়ের মতে, সিরিয়াল মানুষ নাই দেখতে পারেন, কিন্তু এখন বিভিন্ন নিউজ চ্যানেলে কুটকাচালি এবং চেঁচামেচি হয়, তার দায় কে নেবে? খবর তো মানুষকে দেখতেই হবে, তাহলে সেই সময় কারোর মনে হয় না যে এত উত্তেজনা কোনও মানুষকে অসুস্থ করে দিতে পারে? তাহলে বারবার কেন আঙুল তোলা হয়? তাই প্রত্যেকের মতেই, যাদের ভালো লাগবে না তাদের সিরিয়াল দেখাই ভালো, তবে একটি ইন্ডাস্ট্রিকে এইভাবে বদনাম করা উচিত নয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া