রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: স্মিতা পাটিলের জন্য কেন সরব হলেন বিগবি? সেরা কে? মাধুরী না করিশ্মা!

নিজস্ব সংবাদদাতা | ২৬ এপ্রিল ২০২৪ ১৩ : ৫৭Angana Ghosh
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----
 
স্মিতার জন্য বচ্চন
 ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন, কান ফিল্ম ফেস্টিভ্যালে এই নিয়ে তৃতীয়বারের মতো একটি অসাধারণ ওয়ার্ল্ড প্রিমিয়ারের আয়োজন করেছে। যেখানে প্রদর্শিত হবে - শ্যাম বেনেগালের চলচ্চিত্র "মন্থন"! যেটিতে অসাধারণ অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন স্মিতা পাটিল সহ একঝাঁক ব্যতিক্রমী কলাকুশলীরা। বস্তুত, ভারতের সেরা চলচ্চিত্র ঐতিহ্যকে এভাবেই সংরক্ষণ করছে  ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন। তাঁদের প্রশংসাতেই সরব অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ায় এই কর্মকান্ডকে কুর্নিশ জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।
 
জুটিতে সলমন - বনশালি?
বলিউডে জোর গুঞ্জন! আবারও নাকি জুটি বাঁধতে চলেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি ও সলমন খান! ১৯৯৬ তে এই জুটি বলিউডকে দিয়েছিল "হ্যাম দিল দে চুকে সনম" এর মত মন ছুঁয়ে যাওয়া একটি ব্লকব্লাস্টার। ২০২৪ এ তাঁদের পরিকল্পনা কী ? মুখিয়ে অনুরাগীরা।
 
মুখোমখি মাধুরী-করিশ্মা!
সম্প্রতি একটি ডান্স রিয়ালিটি শোয়ে রিক্রিয়েট হল "দিল তো পাগল হ্যায়" ছবির বিশেষ দৃশ্য। নাচের লড়াইয়ে মুখোমুখি হলেন মাধুরী দীক্ষিত ও করিশ্মা কাপুর। বিচারকের আসনে বসে তা চুটিয়ে উপভোগ করলেন সুনীল শেট্টি। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল। নতুন এই ভিডিও নিয়ে আগের মতই দু"ভাগ হয়েছেন অভিনেত্রীদের অনুরাগীরা।
 
ভাইবোনের কীর্তি
সম্প্রতি মুম্বইয়ের একটি ইভেন্টে অংশ নিয়েছিলেন অমিতাভ বচ্চনের দুই নাতি-নাতনি। সাদা গাউনে নজর কেড়েছিলেন নভ্যা নাভেলি নন্দা। ইভেন্টে প্রবেশ করার মুখেই তাঁর পোশাক মাটিতে গড়াগড়ি দিচ্ছিল দেখে এগিয়ে আসেন ভাই অগস্ত্য নন্দা। ভাইবোনের এই রসায়ন দেখেই মজেছে নেটপাড়া। সকলেই প্রশংসা করেছেন তাঁদের শিক্ষা ও সংস্কারের। হাজার হোক বচ্চন পরিবার বলে কথা!

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া