বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: নওয়াজের মেয়েও অভিনয়ে? ছাত্রদের তৈরি ছবি ‘সানফ্লাওয়ার’ কান উৎসবে

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ এপ্রিল ২০২৪ ২১ : ৪৭
টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

অভিনয়ে নওয়াজের মেয়ে!
ছোট থেকেই নওয়াজউদ্দিন সিদ্দিকির বড় মেয়ে শোরা অভিনয়ের প্রতি আগ্রহী। ক্যামেরার মুখোমুখি হবেন বলে বাবার অভিনয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রীতিমতো প্রশিক্ষণ নিয়েছেন। শোরা এখন ১৩। সম্ভবত এবারই সে বলিউডে পা রাখতে চলেছে। খবর ছড়াতেই নওয়াজের সঙ্গে যোগাযোগ করেছিল একাধিক সংবাদমাধ্যম। অভিনেতা জানিয়েছেন, তাঁর কোনও আপত্তি নেই। মেয়ে যদি নিজেকে প্রমাণ করতে পারে, টিকে যাবে।

কানে ‘সানফ্লাওয়ার’
ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই)-র চার জন ছাত্রের একটি ছোট ছবি বানিয়েছিলেন। নাম "সানফ্লাওয়ারস ওয়ের দ্য ফার্স্ট ওয়ানস টু নো"। ২০২৪-এর কান চলচ্চিত্র উৎসবে সেই ছবি মনোনীত হয়েছে। লা সিনেফের প্রতিযোগিতামূলক বিভাগের জন্য নির্বাচিত হয়েছে ছবিটি। চিদানন্দ এস নায়েকের পরিচালনায় ছবিটি ২৩ মে বুনুয়েল থিয়েটারে লা সিনেফ পুরস্কারের জন্য ১৭টি অন্যান্য ছোট ছবির সঙ্গে প্রতিযোগিতায় নামবে। ছবিতে ক্যামেরার দায়িত্বে সুরজ ঠাকুর। সম্পাদনায় মনোজ ভি। 

বাবাকে আগলে ছেলে
বচ্চন পরিবারের সবসময়ে পারিবারিক বন্ধনে বিশ্বাসী। সেই বিশ্বাস যে অটুট তার প্রমাণ মিলল বুধবার, আরও একবার। এদিন মুম্বইয়ে অমিতাভ বচ্চনকে মর্যাদাপূর্ণ লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার দেওয়া হয়। সেখানেই বাবাকে নিয়ে উপস্থিত অভিষেক বচ্চন। শুরু থেকে শেষ পর্যন্ত তিনি বাবাকে আগলে রেখেছেন। বিগ বি-কে ঘিরে যথারীতি জনজোয়ার। বাবার যাতে কষ্ট না হয় সেদিকে কড়া নজর ছিল ছোটা বি-র। সারাক্ষণ বাবার হাত ধরে ছিলেন। এই মুহূর্তগুলোই বুঝিয়ে দিয়েছে, বচ্চন পরিবারের ভাঙন গুঞ্জনমাত্র।

নতুন প্রেম!
নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা নাকি একসঙ্গে ছুটি কাটাচ্ছেন? সামাজিক পাতায় তাঁরা নিজেদের আলাদা করে ছবি দিয়েছেন। কিন্তু পটভূমিকা এক। যা দেখে দুই তারকার অনুরাগীরা বুঝে গিয়েছেন, তাঁরা এক আকাশের নীচে! এর আগেও তাঁদের সম্পর্ক নিয়ে প্রচুর গুঞ্জন ছড়িয়েছে। তাঁরা কিন্তু ভুলেও মুখে খোলেননি।

ভাইজানকে কটাক্ষ!
বাড়ির বাইরে গুলিবর্ষণ তাঁকে থামাতে পারেনি। থমকে দিল অনুরাগীদের কটাক্ষ। ঠিক এটাই ঘটেছে সলমন খানের সঙ্গে। তিনি সব বিপদ তুচ্ছ করে পৌঁছে গিয়েছিলেন সঞ্জয় লীলা ভনশালির ‘হীরামাণ্ডি’র প্রিমিয়ারে। এই প্রথম তিনি ফাঙ্কি ড্রেসে সেজেছিলেন। কালো ঢিলেঢালা শার্টের সঙ্গে মোটিফ আঁকা প্যান্ট দেখে চোখ কপালে অনুরাগীদের। তাঁরা আওয়াজ দিয়ে বলে ওঠেন, ‘রণবীর সিং না দাবাং খান’!

তমান্নাকে সমন!
অনলাইনে আইপিএলের বেআইনি সম্প্রচারকাণ্ডে নাম জড়াল তমন্না ভাটিয়ার। খবর, মহারাষ্ট্র পুলিশের সাইবার অপরাধদমন শাখা অভিনেত্রীকে সমন পাঠিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। ২৯ এপ্রিল তাঁকে শাখার অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। গত বছর ‘ফেয়ার প্লে’ নামের একটি অ্যাপে আইপিএলের বেআইনি সম্প্রচারের অভিযোগ ওঠে। তদন্তে পুলিশের দাবি, মহাদেব বেটিং অ্যাপের সঙ্গে এই অ্যাপের যোগসূত্র রয়েছে। মহাদেব অ্যাপের প্রচারে জড়িত থাকায় অতীতে অভিনেতা রণবীর কাপুর, জ্যাকলিন ফার্নান্ডেজ, গায়ক বাদশা-সহ একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করে মুম্বই পুলিশ। 

প্রেমে নেই আরহান-রাশা?
এমনই ইঙ্গিত দিলেন রবিনা ট্যান্ডন। তিনি নাকি মেয়েকে উপদেশ দিয়েছেন, আগে কেরিয়ার পরে প্রেম। মেয়ে রাশা ছাডানিও নাকি মায়ের বাধ্য। তাই মাঝে আরবাজ খান-মালাইকা অরোরার ছেলে আরহানের সঙ্গে দেখা গেলেও ইদানীং আর তাঁদের দেখা যাচ্ছে না। রাশার দাবি, তিনি পড়াশোনা আর অ্যাক্টিং ক্লাসে ব্যস্ত। ফলে, অন্য দিকে মন দেওয়ার সময় নেই। 







নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া