বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: বিয়ে করলেন জি বাংলার অভিনেত্রী পূজা গঙ্গোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা | ২৪ এপ্রিল ২০২৪ ২২ : ২৮Angana Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বৈশাখ মাস পড়তে না পড়তেই টলিউডে একের পর এক বিয়ের সানাই। রেজিস্ট্রি করে জীবনে নতুন অধ্যায় শুরু করলেন ছোটপর্দা ও বড়পর্দার অভিনেত্রী পূজা গঙ্গোপাধ্যায়। পরের বছর ফেব্রুয়ারি মাসে সামাজিকভাবে বিয়ে করতে চলেছেন এই অভিনেত্রী। 

জি বাংলার "জীবন সাথী" ধারাবাহিক সহ একাধিক কাজ করেছেন পূজা। কিছুদিন পর মুক্তি পাবে তাঁর নতুন ছবি। প্রথমবার যে বাংলা ছবি পুরোটাই পোল্যান্ডে শুটিং হয়েছে। আরও দুটি ছবি মুক্তির অপেক্ষায়। আপাতত ছোটপর্দা থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। অভিনেতা ঋদ্ধিবান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক দিনের বন্ধুত্ব থাকলেও প্রেম পর্ব শুরু হয়েছে কিছুদিন আগে। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় "টেক্কা" ছবিতে সম্প্রতি অভিনয় করেছেন ঋদ্ধিবান। এছাড়াও তাঁর আরও কিছু কাজ মুক্তির অপেক্ষায়। পূজার কথায়, ""ঋদ্ধিবান প্রপোজ করার পরই আমি বলেছিলাম বিয়ের সিদ্ধান্ত নিলে তবেই এগোবো। এবং আমিই প্রথম মেয়ে যে ঋদ্ধিবানের বাড়ি যাই। তাই আমায় দেখে ওর মা-বাবা বুঝেছিলেন যে ঋদ্ধিবান এই সম্পর্কটা নিয়ে অত্যন্ত সিরিয়াস। তাই দুই পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে রেজিস্ট্রি করে ফেললাম। পরের বছর ফেব্রুয়ারি মাসে সামাজিক বিয়ে করবো। " এদিন রেজিস্ট্রি করার পর মালাবদল করে হাসিমুখে দেখা গেল নবদম্পতিকে। এই বিশেষ দিনে বন্ধুর পাশে হাজির ছিলেন অভিনেত্রী মিষ্টি সিং। হাতে আর মাত্র কয়েকটা মাস, তাই বিয়ের প্রস্তুতি এখন তুঙ্গে। কাজের পাশাপাশি জীবনের নতুন অধ্যায় নিয়ে অত্যন্ত এক্সাইটেড পূজা গঙ্গোপাধ্যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া