বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: ২০২৪ এ 'ধনঞ্জয়' ফিরছেন 'মহারাজা' হয়ে?

বিশেষ সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ এপ্রিল ২০২৪ ১৬ : ৩০
তপন সিনহা পরিচালিত "গল্প হলেও সত্যি" দেখে আজও আমরা ভাবি সত্যি যদি এমন এক আসতেন আমাদের জীবনে, পরিচালক নিরুপম দত্তর প্রথম ছবি মহারাজের মাধ্যমে আবারও কি বড় পর্দায় ফিরছেন ধনঞ্জয়? 

যত দিন যাচ্ছে আমাদের জীবন আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে, রোজকার এই বিরক্তিকর জীবনে আমরা সকলেই বোধহয় চাই একটা ম্যাজিক, পরিচালক নিরুপম দত্ত মহারাজের মাধ্যমে সেই খোঁজ দিলেন আরও একবার। এক বিবাহিত দম্পতি রাহুল ও নন্দিনী, প্রত্যেকের মতই পেশা ও পরিবারকে সামলানো তাদের কাছে বড়ই কঠিন। অতিরিক্ত দায়িত্ব থেকে আসা বিরক্তি, একঘেয়েমি, ধীরে ধীরে বদলে দিতে থাকে তাদের সম্পর্ক। ঠিক এই জায়গা থেকেই চেনা গল্পটা আসলে অচেনা হতে থাকে, কারণ গল্প হলেও সত্যি হয়। তাদের জীবনে আসে মহারাজ, মহারাজের কারণে রাহুল নন্দিনীর বাস্তব জীবনটা কখন যেন একটু একটু করে রূপকথা হয়ে যেতে শুরু করে, আর তারপরই হঠাৎ একদিন উধাও মহারাজ। এরপর কি তাহলে আবার সেই আগের জীবন? কে এই মহারাজ? তাকে কি পায় না? মহারাজের আসল উদ্দেশ্যটাই বা কি?

ট্রেলার দেখার পর থেকে এমনই নানান আসবে সকলের মাথায়। তবে আবারও মনে পড়ে যাবে ধনঞ্জয়ের কথা, তবে এই মহারাজ কে নিয়ে আরো অনেক বেশি প্রশ্ন তুলে দিচ্ছেন পরিচালক। মুসাফির স্টোরিজের প্রযোজনায় নিরুপম দত্তের প্রথম পরিচালিত ছবি মহারাজ, পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন নিরুপম। এছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন অমৃতা গগন চক্রবর্তী, সৌরদীপ্ত মুখোপাধ্যায়, গৌরব মুখটি সহ একাধিক শিল্পীরা। ৩ মে বড়পর্দায় আসছে মহারাজ। আসলে এই মহারাজ কে? রাহুল এবং নন্দিনীর মতো উত্তর পেতে গেলে অবশ্যই প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে ছবিটি।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া