রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: ছোটপর্দায় প্রথম সঞ্চালনায় অনির্বাণ, সারেগামাপা-য় কার বদলে তিনি?

উপালি মুখোপাধ্যায় | ২৩ এপ্রিল ২০২৪ ১৪ : ৪০
কতদিন গানপ্রেমীদের জন্য সেভাবে আর গানের আসর বসে না! না শহর কলকাতায়। না ছোটপর্দায়। যদিও জি বাংলায় অনেক বছর ধরে ‘সারেগামাপা’ রিয়্যালিটি শো-এর রমরমা। নানা স্বাদের গান, তারকা বিচারকদের উপস্থিতি, তাঁদের গাওয়া গান আছেই।

কিন্তু একের পর এক শিল্পী এসে কান জুড়নো গান গেয়ে যাবেন, এমন অনুষ্ঠান কই? যা বহু যুগ আগে ডিডি বাংলায় হত! সেই ফাঁক ভরাতে জি বাংলার নতুন পদক্ষেপ ‘সারেগামাপা লেজেন্ড’। যেখানে মন ভরে শোনা যাবে হেমন্ত মুখোপাধ্যায় থেকে কিশোরকুমার কিংবা সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে গীতা দত্তর গান। সম্প্রতি, ডিআরআর স্টুডিওতে তারই শুটিং শুরু হয়েছে। প্রথম দিন এসেছিলেন বাবুল সুপ্রিয়, জাভেদ আলি। কিশোরকুমার, রাহুলদেব বর্মণের গান গাইবেন তাঁরা। সবিস্তার জানতে আজকাল টেলিভিশন যোগাযোগ করেছিল নন ফিকশন শো-এর প্রধান অভিজিৎ সেনের সঙ্গে। সারেগামাপা-র পাশাপাশি এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন কেন? তাঁর কথায়, ‘‘গানপাগলদের জন্যই এই আয়োজন। কারণ, রিয়্যালিটি শো-তে প্রতিযোগিতা হয়। মন খুলে গান শোনা যায় না। এদিকে আমাদের দেশ শিল্প-সংস্কৃতিতে সেরা। বাংলা, জাতীয় স্তর নিয়ে অগুন্তি তাবড় শিল্পী। সবাইকে আনা সম্ভব নয়। তাই খুব জনপ্রিয় গীতিকার, সুরকার, শিল্পীর গান দিয়ে এই অনুষ্ঠান সাজানো হচ্ছে। এই অনুষ্ঠানে প্রতিযোগিতা থাকবে না। প্রতি পর্বে দু’জন কালজয়ীকে বেছে নেওয়া হবে। শিল্পীরা তাঁদের ইচ্ছেমতো গান শোনাবেন। থাকবে লোকগানের সম্ভারও।’’



এই বিশেষ অনুষ্ঠান সারেগামাপা রিয়্যালিটি শো-এর আগে ‘দাদাগিরি গ্র্যান্ড ফিনালে’র পরে দেখানো হবে। এবং এই অনুষ্ঠান দিয়ে ছোটপর্দায় প্রথম সঞ্চালনা করবেন অনির্বাণ ভট্টাচার্য। গানের পাশাপাশি শিল্পীজীবনের নানা গল্পও উঠে আসবে। কারা গান শোনাবেন? তালিকা লম্বা। রয়েছেন অভিজিৎ ভট্টাচার্য, সুদেশ ভোঁসলে, বিনোদ রাঠোর, রূপম ইসলাম, আকৃতি কক্কর, অনীক ধর, স্নিগ্ধজিৎ-সহ দুই প্রজন্মের একমুঠো শিল্পী। পরিচালনায় শুভদীপ দাস। শো-এর প্রজেক্ট হেড সংহিতা ঘোষ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া