বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Wrap Up: ডিপ ফেক নিয়ে থানায় গেলেন রণবীর! এবারের মেট গালায় প্রিয়াঙ্কা নেই?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২৩ এপ্রিল ২০২৪ ০৬ : ৪২
টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

থানায় রণবীর!
সোমবার রণবীর সিংয়ের মুখপাত্র জানিয়েছেন, সমাজমাধ্যমে অভিনেতার যে ‘বিকৃত’ ভিডিওটি প্রচারিত হচ্ছিল, তার বিরুদ্ধে মুম্বই পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করা হয়েছে। নকল ভিডিয়োটিতে ‘সিম্বা’ অভিনেতা বিরুদ্ধ দলের হয়ে প্রচার করে নরেন্দ্র মোদির বিরুদ্ধে মুখ খোলেন। অভিনেতার পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি নায়কের বারাণসী ফ্যাশন শো-এর ভিডিও ভাইরাল। সেখান থেকেই কিছু অংশ নিয়ে বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়েছে।

মেট গালায় নেই!
যিনি ২০১৭ থেকে নিয়মিত মেট গালায় অংশগ্রহণকারী। সেই প্রিয়াঙ্কা চোপড়া ২০২৪-এ হঠাৎ নেই! খবর ছড়াতেই অবাক তাঁর অনুরাগীমহল, সংবাদিকেরাও। তাঁদের প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা আন্তরিক ভাবে জানিয়েছেন, তিনি ওই সময় শুটে থাকবেন। তাই যোগ দিতে পারবেন না। কিন্তু সমস্ত কিছু দেখার জন্য মুখিয়ে থাকবেন।

বাদশা ও বাদশা...
মুখে বলেন প্রেম নেই। হৃদয়ে আছে ষোলো আনা! প্রেমিকার জন্য পুরো অনুষ্ঠান সঞ্চালনা করে ফেললেন। তারপর তাঁকে নিয়ে নৈশাহারেও! এভাবেই দুবাইয়ে পাকিস্তানি নায়িকা হানিয়া আমিরের সঙ্গে চোরি চোরি চুপকে চুপকে সময় কাটাচ্ছেন ভারতের খ্যাতনামী পাঞ্জাবি গায়ক বাদশা! দুটিতে ছবিতে ধরা পড়তেই মুখে কুলুপ পাঞ্জাব পুত্তরের।

সাধভক্ষণে পাপারাৎজিরাও!
সদ্য সাধ খেলেন নাতাশা দালাল। তিনি আর বরুণ ধওয়ান খুব শিগগিরি প্রথম মা-বাবা হতে চলেছেন। অনুষ্ঠানে উপস্থিত পরিবারের সমস্ত সদস্য। বরুণ-নাতাশা কিন্তু পরিবারের অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন পাপারাৎজিদেরও। সন্ধেয় তাঁদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন দম্পতি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া