বুধবার ২০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: মাকে যমের মতো ভয়! ‘দাবাড়ু’তে তাঁকে লুকিয়ে প্রেমের গান শুট করেছিলেন অর্ঘ?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২১ এপ্রিল ২০২৪ ০৫ : ২৯
দু’দিনে ২৫ হাজারের উপরে দর্শক। অর্ঘ বসু রায় আর তীর্থা মিস্ত্রীর কিশোর প্রেম মায়া ছড়িয়েছে প্রত্যেকের মনে। বহু জনের বুঝি নিজের কিশোরবেলা মনে পড়েছে! উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘দাবাড়ু’র প্রথম গান ‘একটু ঝগড়া করি’ মুক্তির পর। পথিকৃৎ বসুর পরিচালনায় ছবিতে গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন উঠে আসবে। সেখানেই দাবা খেলার ফাঁকে পড়শি কন্যের সঙ্গে মন দেওয়ানেওয়া পালা। যেখানে সাদা-কালো ঘুঁটির কোনও প্যাঁচপয়জার নেই। দর্শক-শ্রোতারা প্রসেনের কথায়-সুরে মৈনাক-সুরঙ্গনার কণ্ঠে যেমন মজেছেন তেমনি মজেছেন ‘পোস্ত’ ছবির ‘পোস্ত’র প্রেম দেখে! প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আজকাল ডট ইনকে জানানো হয়েছে, এই প্রেমের গানের শুট করতে গিয়ে নাকি অর্ঘর ‘ছেড়ে দে মা কেঁদে বাচি দশা’। প্রেম করা শেখাতে গিয়ে ঘাম ছুটেছিল প্রশিক্ষকের।



ব্যাপারটা কী? অর্ঘর মায়ের নাকি ছেলের উপরে অধিকারবোধ প্রবল। প্রেম দূরের কথা, কোনও মেয়ে তাঁর ছেলের হাত ধরবে! স্বপ্নেও ভাবতে পারেন না। আর অর্ঘও মাকে যমের মতো ভয় পায়। ফলে, কিছুতেই আর দৃশ্যগ্রহণ হয় না। তীর্থার মা নাকি ততটাও নন। কিন্তু দিনের শেষে তিনিও তো মা! আর দুই মা মিলে শুটিং স্পটে তাঁদের ছেলেমেয়েদের ছাড়তে আসতেন। শেষে ছবির প্রযোজক নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বুদ্ধিতে দুই মাকে আলাদা জায়গায় বসিয়ে রাখা হত! তাঁরা চোখের আড়াল হলে তবে প্রেমের গানের দৃশ্য শুট হত। 



মায়ের কড়া শাসনে বেড়ে ওঠা অর্ঘ ভীষণ লাজুক, শান্ত। কিছুতেই তীর্থার সঙ্গে স্বতঃস্ফূর্ত হতে পারত না। শেষে প্রশিক্ষক দু"জনকে দু"জনের ফোন নম্বর বিনিময় করে আলাদা করে সময় কাটানোর অনুরোধ জানিয়েছিলেন! বলেছিলেন, ‘‘একটু প্রেম কর তোরা। নইলে পর্দায় ফোটাবি কী করে?’’ বাস্তবে অর্ঘ-তীর্থার কি প্রেম হয়েছে? সে খবর জানা যায়নি। তবে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বন্ধুত্ব হয়েছে। ছবির গানে সেই বন্ধুত্বের রসায়ন স্পষ্ট। যা আধফোটা ফুলের মতো পবিত্র। ভোরের শিশিরের মতো নরম, স্বচ্ছ, আদুরে।







নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া