শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Television: আরেফিনের পর কি লুকিয়ে বিয়ে সারলেন যোগমায়ার আরেক অভিনেত্রী?

নিজস্ব সংবাদদাতা | ২০ এপ্রিল ২০২৪ ০০ : ৩৪Angana Ghosh
বৈশাখ মাস পড়তে না পড়তেই টলিউডে একাধিক বিয়ে, অভিনেতা সায়েদ আরেফিনের পর এবার কি লুকিয়ে বিয়ে সারলেন যোগমায়া ধারাবাহিকের অভিনেত্রী চাঁদনী সাহা।

লাল বেনারসি, গা ভর্তি গয়না, সিথি ভরা সিঁদুর, ঠিক যেন সদ্য বিবাহিত- এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন চাঁদনী। শুধু তাই নয় সঙ্গে লেখেন "ম্যারেড" অর্থাৎ বিবাহিত। এই ছবি দেখার পর থেকেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আরেফিন এর পর এবার কি বিয়ে করে নিলেন চাঁদনীও? কারণ কিছুদিন আগেই এই ধারাবাহিকের নায়ক আরেফিনের বিয়ের কথা প্রকাশ্যে আসে,যদিও এ বিষয়ে কথা বলতে চাননি অভিনেতা। অবশেষে চাঁদনীর সঙ্গে কথা বলে জানা গেল এই বিয়ে পর্দার, বাস্তবে নয়। আসলে যোগমায়া ধারাবাহিকে রেহান ও রিমার বিয়ের অনুষ্ঠান চলছে এবং এই বিয়েকে কেন্দ্র করে ঘটবে নানান ঘটনা। রেহানের সঙ্গে কি বিয়ে হবে রিমার? কারণ রিমা রেহান কে ভালবাসলেও রেহান সেই চোখে দেখে না রিমাকে। রেহানের সঙ্গে বিয়েটা না হলেও কার সঙ্গেই বা হবে? এই সবকিছু জানতে হলে দেখতে হবে ধারাবাহিক- এমনটাই জানালেন চাঁদনী। তবে এই বিয়েকে কেন্দ্র করেই যে গল্পে নতুন মোড় আসতে চলেছে তা বলা বাহুল্য। অনেকেই ভেবে ফেলেছেন হয়তো বিয়ে করে নিলেন চাঁদনী, তবে এই মুহূর্তে বিয়ের ব্যাপারে তেমন ভাবে কিছুই ভাবছেন না অভিনেত্রী, জীবনে প্রেম এলেও সঠিক মানুষটার অভাব রয়েই গেছে। তাই আপাতত এই কাজ নিয়েই ব্যাস্ত থাকতে চান চাঁদনী। বিশেষ করে রিমার মত চরিত্রে দারুণ খুশি চাঁদনী, যেখানে এই চরিত্রের আলাদা করে একটা গুরুত্ব আছে। তাই আপাতত যোগমায়া নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী চাঁদনী সাহা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া