বুধবার ২০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ২০ এপ্রিল ২০২৪ ১৮ : ৪৯
পড়শি দেশে!
সম্প্রতি পাকিস্তান সফরে গেলেন মুমতাজ। প্রবীণ তারকা অভিনেত্রীকে সেখানকার তারকাদের সঙ্গে দেখা গিয়েছে। কেন গিয়েছেন তিনি? সে খবর জানা যায়নি। তবে সেখানকার প্রথম সারির শিল্পী ফওয়াদ খান, গোলাম আলি, নুসরত ফতেহ আলি খানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ফ্রেমবন্দি হয়েছেন।
গ্রেফতার ১
গুলি চালানোর অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার সাগর পাল, ভিকি গুপ্তা। সলমন গুলি কাণ্ডে এবার আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। খবর, গাজিয়াবাদের রোহিত ত্যাগী হামলার পরে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে বান্দ্রা থানা পর্যন্ত লরেন্স বিষ্ণোইয়ের নামে একটি ক্যাব বুক করেছিল। সেই খবর পেতেই গাজিয়াবাদ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আপাতত দু’দিনের জন্য বান্দ্রা থানায় জেল হেফাজত হয়েছে তার।
লেডি সিংহম
‘লেডি সিংহম’ দীপিকা পাড়ুকোনের নয়া লুক প্রকাশ্যে। দিন কয়েক আগে ছবির সেটে তাঁর গর্ভকালীন অবস্থার ছবি ফাঁস হয়ে যায়। তারপরেই নায়িকার নতুন সুক সামেন আনেন ছবির পরিচালক রোহিত শেট্টি। পুলিশের উর্দি গায়ে দীপিকা যেন সিংহি! রোহিতের দাবি, নায়িকা তাঁর কাছে পর্দা এবং বাস্তবে আসল হিরো।
জিয়া নস্টাল
সপ্তাহান্তে সবাই নতুন কিছু পেতে চান। সেই কথা মাথায় রেখে ২০ এবং ২১ এপ্রিল পিভিআর আইনক্স গুরু দত্ত-ওয়াহিদা রহমানের সাদা-কালো রসায়ন বড়পর্দায় আবার দেখাতে চলেছে। মুম্বই, পুণে, দিল্লি এনসিআর, বেঙ্গালুরু, ইন্দোর, জয়পুর, লখনউ, রৌরকেলা, কোচিন, হায়দরাবাদ এবং চেন্নাই-সহ সারা ভারতে মোট ২৭টি পিভিআর আইনক্স প্রেক্ষাগৃহে দেখানো হবে ‘পেয়াসা’। যেখানে গুরু দত্ত এক কবি। টিকিটের দাম মাত্র ১৫০ টাকা।
অকপট রাজকুমার
প্লাস্টিক সার্জারির কথা সপাট অস্বীকার করলেন রাজকুমার রাও। সম্প্রতি, মুম্বইতে দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট থেকে তাঁর সাম্প্রতিক ছবি ভাইরাল হয়েছে। সেই ছবি দেখে প্লাস্টিক সার্জারির গুঞ্জন ছড়িয়েছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। জানিয়েছেন, ওটা সেদিন তাঁর খুব খারাপ ছবি ছিল। পরে তিনি নিজে দেখেও খুবই অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। কারণ, এরকম ছবি উঠবে তিনিও ভাবতে পারেননি। তবে তার আগে তিনি চিন ফিলার করিয়েছিলেন। প্লাস্টিক সার্জারি কোনও দিন করাননি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি