শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৯ এপ্রিল ২০২৪ ০৪ : ৫০Angana Ghosh
সুমনের কথায়, "শাহরুখ খানের মন্নত হলে এটাই আমার জান্নাত"| কলকাতা শহরটাকে প্রথমদিকে খুব ভয় পেতেন সুমন, একা একা স্টুডিওয় ঘুরে নিজের ছবি দেওয়া, নিজের বাড়ি ছেড়ে কষ্ট করে এক কামরার ঘরে থাকা - এই সব কিছুই একসময় করেছেন সুমন। তবে সেই সময় থেকেই তিনি ভাবেন এই কলকাতা শহরকে একদিন উপর থেকে দেখবেন তিনি। এই স্বপ্ন দেখতে দেখতেই মন দিয়ে অভিনয় করে গেছেন সুমন, একের পর এক সফল জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছেন দর্শকদের, আর তারপর আজ এই বিলাসবহুল ফ্ল্যাটের রাজা তিনি। নিউ জলপাইগুড়িতে এক মধ্যবিত্ত পরিবারের ছেলে সুমন, সেখানে নিজের বাড়ি থাকলেও সুমনের কথায় সেটা বাবার বাড়ি। একসময় এক কামরার সেই ঘর দেখে সুমনের বাবার চোখে ছিল জল, তবে আজ সেইভাবে প্রকাশ না করলেও বাবা মা যে দারুণ খুশি, তা জানেন সুমন। যে শহরকে একদিন ভয় পেয়েছিলেন সেই শহরকে আজ বড্ড ভালবাসেন সুমন। কারণ সুমনের কথায়, এই শহর স্বপ্ন পূরণের সাক্ষী, অনেক ভালোবাসা নাম যশ খ্যাতি সবই দিয়েছে এই শহর। বিলাসবহুল ফ্ল্যাটটিকে নিজের মনের মতো করে সাজিয়েছেন সুমন, তিনটি বড় বেডরুম, বাথরুম, বিশালাকার এক ড্রয়িং রুম, দারুন সুন্দর একটি ব্যালকনি - যেখানে দাঁড়িয়ে পুরো শহরটাকে দেখেন তিনি। সত্যিই আজ উপর থেকে শহরটাকে দেখছেন সুমন। বর্তমানে জি বাংলার মিঠিঝোড়া ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় শুরু করেছেন সুমন। এরকমই যেন আরো অনেক কাজ করে যেতে পারেন, সেটাই এখন লক্ষ্য সুমনের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি