বুধবার ২০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৯ এপ্রিল ২০২৪ ১৮ : ৫৭Angana Ghosh
কাজল-কথা
আগামীকাল, ২০ এপ্রিল মেয়ে নায়সার ২১তম জন্মদিন। এক দিন আগে এক লম্বা ইনস্টাগ্রাম পোস্টে ভালবাসার ঝুলি উপুড় করে দিলেন কাজল। মেয়ের জন্মদিন উপলক্ষে ফিরে দেখলেন নিজের মাতৃত্বের সফর। সঙ্গে ছোট্ট নায়সাকে কোলে নিয়ে মা-মেয়ের এক মিষ্টি ছবি। “কাল নায়সার জন্মদিন। কিন্তু এটা আমারও মা হওয়ার অনুভূতি ফিরে দেখার দিন। আমার সবচেয়ে বড় ইচ্ছেটাকে পূরণ করা এবং নিজের মতো হয়ে থেকে, ভালবাসায়, ভরসায় আমার প্রত্যেকটা দিন আনন্দে ভরিয়ে তোলার জন্য আমি ওর কাছে কৃতজ্ঞ,” লিখেছেন পর্দার অঞ্জলি।
একটি বিশ্বাসের গল্প
কুসংস্কার বা নানা ছোটখাটো জিনিসে বিশ্বাসের বিষয়টা কমবেশি অনেকের মধ্যেই থাকে। বলিপাড়াতেও তার ব্যতিক্রম নেই। কিন্তু প্রশ্ন হল সেই বিশ্বাস নিয়ে যায় কত দূর? সম্প্রতি এক ইউটিউব পডকাস্টে এক পরিচালকের এমনই এক মজাদার কাহিনি শোনালেন বিদ্যা। যদিও তাঁর নাম জানাননি অভিনেত্রী। বিদ্যা জানান, ওই পরিচালকের একটি ছবিতে কাজ করছিলেন তিনি। সেই সেটে টানা ৪২ দিন একই শর্টস পরে কাজ করেছিলেন ওই পরিচালক। বিশ্বাস ছিল তাতে সাফল্য আসবে। যদিও সফল হওয়া দূরে থাক, বক্স অফিসে ভরাডুবি হয় সেই ছবির— হাসতে হাসতেই বলেছেন বিদ্যা।
কিরণের অতীত
আমির খানের সঙ্গে তাঁর সংসার ভেঙেছে। তবু তাঁদের এক সুতোয় গেঁথে রেখেছে ছেলে আজাদ। কিন্তু জানেন কি, আজাদের জন্মের আগে একাধিক বার মিসক্যারেজ হয়েছিল কিরণ রাওয়ের। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিরণ নিজেই জানান, প্রায় পাঁচ বছর ধরে সন্তানধারণের চেষ্টা করে যাচ্ছিলেন তিনি। কিন্তু বারবার মিসক্যারেজ হতে থাকায় শারীরিক ও মানসিক ভাবে ভেঙে পড়ছিলেন ক্রমশ। শেষমেশ ‘ধোবিঘাট’ ছবিটির নির্মাণের সময়ে আজাদের জন্ম। এর পর মাতৃত্বকেই সবচেয়ে বেশি সময় দিতে চেয়েছিলেন কিরণ। তাই প্রায় দশ বছর নিজেকে সরিয়ে রাখেন ইন্ডাস্ট্রি থেকে। তা নিয়ে অবশ্য বিন্দুমাত্র আক্ষেপ নেই ‘লাপাতা লেডিস’-এর পরিচালকের।
ট্রোলের জবাব
ট্রোলিং-এর সপাট জবাব দিলেন হর্ষবর্ধন কাপুর। তারকাসন্তান, তাই শুরু থেকেই ট্রোল সঙ্গী অনিল কাপুরের ছেলের। এক্স প্ল্যাটফর্মে(আগেকার টুইটার)নিজের পছন্দের দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে নিয়ে আবেগ ভাগ করে নিয়েছিলেন হর্ষ। এক নেটিজেন, তাতে খোঁটা দিয়ে লেখেন, ‘ভাল কোনও ছবি করবে, নাকি বাবার পয়সায় স্নিকার্স কেনা চালিয়ে যাবে?’ এমন তাচ্ছিল্যের জবাব দিতে দেরি করেননি অভিনেতা। সটান জবাব দিয়েছেন, ‘তোমার ছবিগুলো কোথায় দেখতে পাব? কী কী ছবি করেছো? আমি তো রে, থর, একে ভার্সাস একে, মির্জা-র মতো ছবি করেছি।’ অতীতেও এভাবেই এক নেটিজেনের ব্যাঙ্গোক্তিতে মেজাজ হারিয়েছিলেন অনিল-পুত্র।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি