শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bangladesh: বাংলাদেশের তৃতীয় ছবি ইধিকার? নায়ক কে?

নিজস্ব সংবাদদাতা | ১৯ এপ্রিল ২০২৪ ১৮ : ২৫Angana Ghosh
নিজস্ব সংবাদদাতা: প্রথম ছবিতেই বাংলাদেশের শাকিব খানের বিপরীতে বাজিমাত করেছেন অভিনেত্রী ইধিকা পাল, শোনা যাচ্ছে তৃতীয় ছবিতেও এক জনপ্রিয় নায়কের সঙ্গে দ্বিতীয়বার জুটি বাঁধতে চলেছেন এই অভিনেত্রী, যদিও এই ব্যাপারে মুখ খোলেননি কেউই। 

জি বাংলায় পিলু ধারাবাহিকের পর শাকিব খানের বিপরীতে প্রিয়তমা ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ইধিকার, তবে প্রথম ছবিতেই নিজের জাত চিনিয়েছিলেন অভিনেত্রী। টলিউড থেকে ঢালিউডের প্রিয়তমা হয়ে উঠেছিলেন প্রথম ছবির মাধ্যমে। এরমধ্যে দ্বিতীয় ছবি কবিতে জুটি বেঁধেছেন শরিফুল রাজের সঙ্গে, ছবির শুটিং ইতিমধ্যেই শেষ। কবি একটি আদ্যোপান্ত রোমান্টিক ছবি, জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজের বিপরীতে দেখা যাবে ইধিকাকে। শাকিব খানের পর শরিফুল রাজের সঙ্গে এই ছবিতে কতটা আলাদাভাবে দর্শকেরা দেখতে পাবেন ইধিকাকে? চরিত্র টাই বা কেমন? কারণ প্রিয়তমা ছবিতে ইধিকার চরিত্র চোখে জল এনেছিল দর্শকদের, প্রথম দিকে নায়িকা হিসেবে অনেকে সন্দেহ প্রকাশ করলেও তার অভিনয় দেখে মুগ্ধ সকলেই। তবে কবি ছবি নিয়ে বেশি কিছু বলা বারণ, যদিও শরিফুল রাজের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্র ইধিকারও। শোনা যাচ্ছে দ্বিতীয়বার শরিফুল রাজের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ইধিকা। অর্থাৎ তৃতীয় ছবিতে এই জুটিকেই দেখা যেতে পারে। এই খবর শোনা গেলেও ইধিকা এই ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু বলেননি। কারণ এখনও তেমনভাবে কিছুই ঠিক হয়নি, তৃতীয় ছবি নিয়ে কথাবার্তা চলছে ঠিকই, তবে তা আসলে হবে কিনা বা শরিফুল রাজই এই ছবির নায়ক কিনা সে ব্যাপারে এখনো তিনি জানেন না। সবকিছু ঠিকঠাক হলে তিনি নিজেই জানাবেন। ঢালিউডে শাকিব খান অন্যদিকে টলিউডের দেবের সঙ্গে খাদান - বড় পর্দায় একের পর এক কাজ করে চলেছেন ইধিকা পাল।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া