শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: অনন্যার 'নাইট ম্যানেজার' কে? পালে বাঘ উরফির!

নিজস্ব সংবাদদাতা | ০৪ নভেম্বর ২০২৩ ১০ : ০৬Angana Ghosh
সংবাদসংস্থা, মুম্বই: মায়ানগরীর আনাচে কানাচে বিনোদন অফুরান। সব জানতে চোখ রাখুন বিনোদন এক নজরে। আবেগের নাম "রায় কাপুর" "কফি উইথ করণ" নিয়ে আনুরাগীদের উৎসাহের শেষ নেই। দীপিকা-রণবীর, দেওল ব্রাদার্সের পরে বলিউডের দুই বান্ধবী সারা আলি খান ও অনন্যা পাণ্ডে আসছেন অনুষ্ঠানের অতিথি হয়ে। প্রোমো ইতিমধ্যেই সাড়া ফেলেছে। প্রশ্নোত্তর পর্বে সারা ফাঁস করলেন অনন্যার "নাইট ম্যানেজার" এর কথা। আর সেই শুনে লাজে রাঙা হলেন অনন্যা। তবে কী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে প্রেমের গুঞ্জন সত্যি? জানতে হলে দেখতেই হবে "কফি উইথ করণ" সিজন ৮. পালে বাঘ উরফির! শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া উওরফি জাভেদের জাল গ্রেপ্তার ভিডিওর প্রতিক্রিয়া জানিয়ে মুম্বই পুলিশ একটি জোড়ালো টুইট করেছেন। ভিডিওটির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। ভুয়ো পুলিশ পরিদর্শককে গ্রেপ্তার করা হয়েছে। উরফি জানিয়েছেন, এক সংস্থার হয়ে প্রচারের জন্যেই তিনি এটি করেছেন। তবে প্রচারের জন্য কেউ আইন ভাঙতে পারেন না। দাবি মুম্বই প্রশাসনের। সলমন উবাচ  বিগ বস-এর ঘর মানেই টক-ঝাল খবরে ঠাসা। এই সিজন আরও জোরদার। সমর্থ জুরেল এবং প্রাক্তন প্রেমিক অভিষেক কুমারের সঙ্গে সম্পর্কের জন্য ইশা মালভিয়াকে টিপস দিলেন বলিউডের "প্রেম" সলমন খান। সব কথা বলার দরকার নেই, বিপদ বাড়বে পরে- এমনটাই মনে করেন ভাইজান। ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসাবে বিগ বস ১৭- এ আসা উচিত হয়নি সমর্থের। রিয়েলিটি শো থেকে ইশার বেরিয়ে আসার জন্য অপেক্ষা করা উচিত ছিল। মত "দাবাং" অভিনেতার। পাশ করলেন ভিক্রান্ত মেসি ! অনুরাগ পাঠকের উপন্যাস অবলম্বনে বিধু বিনোদ চোপড়া ও ভিক্রান্ত মেসির "১২থ ফেল" পাশ করেছে ভাল নম্বর পেয়েই। সপ্তাহান্ত জুড়ে দর্শককে বিনোদন যুগিয়ে প্রথম সপ্তাহেই ১৪ কোটির ব্যবসা করেছে ছবিটি। সমালোচকদের মতে, "টাইগার ৩" মুক্তি পাওয়ার আগে ২০ কোটির বেশি ব্যবসা করবে ছবিটি। ফিরছে "দ্য কপিল শর্মা শো"য়ের পূর্ণ টিম? আলি আসগরের অন্য্ সুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে কৌতুক অভিনেতা জানান তিনি "দ্য কপিল শর্মা শো"-এ ফিরছেন কিনা! মনোমালিন্যের পরে যোগাযোগ নেই তাঁর কপিল শর্মার সঙ্গে। তবে তিনি মনে করেন, "যখন যেটা হওয়ার সেটা নিশ্চয় হবে। " তবে তিনি চান সেই পুরনো টিমকে আবার ফিরে পেতে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া